রবিবার, জুন ১৪, ২০২৬
34.7 C
Dhaka

একবছরে ২৬৯ কর্মী নিয়োগ, বিডিকলিং এখন ৫০০ কর্মীর পরিবার

টেকভিশন২৪ ডেস্ক: ড্রয়িংরুমের একটি মাত্র কম্পিউটার থেকে শুরু হয়েছিলো ব্যাক্তিগত ফ্রিল্যান্সিং। সময়ের ব্যবধানে ব্যক্তি থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এসে বর্তমানে পরিণত হয়েছে ৫০০ কর্মীর প্রতিষ্ঠানে। শূন্য থেকে পূর্ণে পরিণত হওয়ার এই গল্পটি বিডিকলিং আইটি লিমিটেড নামক শীর্ষস্থানীয় একটি আইটি প্রতিষ্ঠানের। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রতিষ্ঠানটির পাঁচশো কর্মী সংখ্যা পূর্ণ হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) বিডিকলিং আইটি লিমিটেডের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির হোসেনের হাত ধরে ২০১৩ সালে ড্রয়িংরুমের একটি মাত্র কম্পিউটারে ব্যক্তিগত ফ্রিল্যান্সিং শুরু হয়। এরপর ২০১৪ সালেই তিনি প্রাতিষ্ঠানিক কার্যক্রমের উপলব্ধি করেন এবং বিডিকলিং আইটি লিমিটেড নামক আইটি প্রতিষ্ঠান গড়ে তুলেন। বর্তমানে রাজধানীর বনশ্রী এলাকায় আলাদা চারটি অফিসে ৫০০ জন কর্মী কাজ করছেন।

গত ২৫ জানুয়ারি বিডিকলিং আইটি লিমিটেড পরিবারে  ৫০০ (পাঁচশো) কর্মী পূর্ণ হয়েছে। এ সম্পর্কে বিডিকলিং আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মনির হোসেন বলেন, দেশে বেকারত্বের বোঝা ক্রমেই ভারী হয়ে উঠছে। পড়াশোনা শেষ করে নূন্যতম বেতনেও চাকরি না পেয়ে অনেকে হতাশায় মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে উঠছে। আমি মনে করি একমাত্র প্রযুক্তিগত জ্ঞান আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে। আমরা এই সমস্যাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে শুধুমাত্র আইটি সেক্টরে ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি। ইতমধ্যেই আমরা পাঁচশতাধিক কর্মীর প্রতিষ্ঠানে পরিণিত হয়েছি। সকলের সহযোগিতা নিয়ে আমরা আরও এগিয়ে যেতে চাই।

মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে আমরাও বড় সহযোগি হবো বলে আমরা আশা রাখছি। মনির হোসেন বলেন, শিগগিরই ঢাকার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি অফিস শুরু করতে যাচ্ছি। এক পর্যায়ে আমাদের পরিকল্পনা সারাদেশেই আমরা বিডিকলিংকে ছড়িয়ে দিতে চাই। একসময় বিভাগীয়-জেলা পর্যায়ে আমাদের অফিস থাকবে। সারাদেশেই আমাদের কর্মীরা কাজ করবে। এতে করে আমরাও দেশের ফ্রিল্যান্সিং সেক্টরে শক্ত একটা অবস্থান গড়তে পারবো, সেইসঙ্গে বড় একটা সংখ্যক মানুষের কর্মসংস্থান গড়ে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবো।প্রসঙ্গত, বিডিকলিং আইটি লিমিটেড বর্তমানে লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ইউএক্স/ইউআই ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সফটওয়ার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ছাড়াও আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছে। বাংলাদেশি প্রতিষ্ঠান হলেও অনলাইনমার্কেটপ্লেস কেন্দ্রীক বিদেশী ক্লায়েন্টদের কাজই বেশিরভাগ করে থাকে।বিডিকলিংয়ের নানা অর্জন

২০১৫ সালে বেসিস ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ডে ভূষিত হন বিডিকলিংয়ের স্বপ্নদ্রষ্টা ও উদ্যোক্তা মো. মনির হোসেন। এরপর ২০২১ সালে আবারও বেসিস অ্যাওয়ার্ড আসে বিডিকলিংয়ের ঘরে। তখন এই অ্যাওয়ার্ড অর্জন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবিনা আক্তার। এছাড়াও তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়তে বিশেষ অবদান স্বরূপ বিজয় দিবস সম্মাননা পুরস্কার-২০২৩ পেয়েছেন বিডিকলিং আইটি লিমিটেডের সিইও মুহাম্মদ মনির হোসেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

পরিবেশবান্ধব ক্যাম্পাসের আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ইনার সিটি ক্যাম্পাস ২০২৬...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

অর্থ বিল ২০২৬-এ ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিকি

টেকভিশন২৪ ডেস্ক: ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি