রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
28 C
Dhaka

ঈদে ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা এয়ার টিকিট ফ্রি

টেকভিশন২৪ ডেস্ক: ঘনিয়ে এসেছে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে দেশের টেলিভিশন ক্রেতাদের জন্য বিশেষ কিছু উপহার দেয়ার ব্যবস্থা করেছে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিম্বা অনলাইন সেলস প্লাটফর্ম ’ই-প্লাজা’ থেকে বেসিক এলইডি বা স্মার্ট টিভি কিনে ক্রেতারা পেতে পারেন ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি। চলতি মাসের ১ তারিখ থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এই সুবিধা পাবেন ক্রেতারা।

ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার মোস্তফা নাহিদ হোসেন বলেন, “ক্রেতাদের হাতে উচ্চ গুণগতমানের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের টেলিভিশন তুলে দেয়ার পাশাপাশি গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিচ্ছে ওয়ালটন। এরই ধারাবাহিকতা আসছে ঈদুল ফিতর উপলক্ষে ওয়ালটন টিভির ক্রেতাদের বিশেষ কিছু উপহার দিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি দেয়ার উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে ওয়ালটন টিভি কিনে ১৫ জন ক্রেতা এই সুবিধা পেয়েছেন। শেষ রমজান পর্যন্ত প্রতিদিনই অসংখ্য ক্রেতাকে এই সুবিধা দেয়া হবে। ওয়ালটন টিভির এই উদ্যোগ টেলিভিশন ক্রেতাদের ঈদের আনন্দ ও বিনোদনকে আরো বাড়িয়ে তুলবে বলে আমার বিশ্বাস।”    

ঈদকে সামনে রেখে ওয়ালটন টিভি কিনে ঢাকা-কক্সবাজার-ঢাকা’র এয়ার টিকিট ফ্রি পাওয়ার সুযোগসহ দেশব্যাপী চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০’ এর আওতায় ক্রেতাদের জন্য রয়েছে ‘ননস্টপ মিলিয়নিয়ার’ হওয়ার সুযোগ। অর্থাৎ ওয়ালটন টিভি কিনে ক্রেতারা পেতে পারেন নগদ ১০ লাখ টাকা।

ঈদে ক্রেতারা পাচ্ছেন ওয়ালটনের ৪৮টি মডেলের টিভি। এর মধ্যে রয়েছে ওয়ালটনের বিভিন্ন সাইজের বেসিক এলইডি টিভিসহ এন্ড্রয়েড-১১ অপারেটিং সিস্টেমের গুগল টিভি, ওয়েবওএস এবং কুলিটা অপারেটিং সিস্টেমর স্মার্ট এলইডি টিভি। বাজারে মাত্র ১৯ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি এবং ৩৩ হাজার ৯’শ টাকায় ওয়ালটনের ৪৩ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি কিনতে পারছেন ক্রেতারা।

ওয়ালটন টিভি ৬ মাসের রিপ্লেসমেন্টসহ ৫ বছর পর্যন্ত প্যানেল গ্যারান্টি ও ফ্রি বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন ক্রেতারা। আইএসও সনদপ্রাপ্ত দেশের সর্ববৃহৎ সার্ভিস ম্যানেজমেন্টের আওতায় দেশব্যাপী বিস্তৃত ৮২টি সার্ভিস সেন্টারের মাধ্যমে ওয়ালটন টিভির গ্রাহকদের দ্রæত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি