রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

ইভ্যালিতে শামীমা নাসরিন-এর নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ

মোছা. শামীমা নাসরিন
মোছা. শামীমা নাসরিন
বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে নতুন পরিচালনা পর্ষদ আসছে। এবার দায়িত্ব নিচ্ছেন পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছেন কোম্পানিটির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন, তাঁর মা ফরিদা আক্তার ও বোনের স্বামী মামুনুর রশীদ। এ ছাড়া থাকছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী কামরুন নাহার ও ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন। বাণিজ্য মন্ত্রণালয় ও ইক্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।

 

টেকভিশন২৪ ডেস্ক: ইভ্যালির জন্য ১১ মাস আগে উচ্চ আদালতের গঠন করে দেওয়া ৫ সদস্যের পরিচালনা পর্ষদ গতকাল সোমবার পদত্যাগ করেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক ছিলেন ওই পর্ষদের প্রধান। পর্ষদে অন্যদের মধ্যে ছিলেন সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন, সনদপ্রাপ্ত হিসাববিদ ফখরুদ্দিন আহম্মেদ ও আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

পদত্যাগী পর্ষদ বৃহস্পতিবার নতুন পর্ষদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবে বলে জানা গেছে। এ সিদ্ধান্তও এসেছে হাইকোর্ট থেকেই।

গত ২৪ আগস্ট বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দিয়ে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পর্ষদ সভায় শামীমা নাসরিন, তাঁর মা ও ভগ্নিপতিকে ইভ্যালি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে বলেছেন। ২৫ সেপ্টেম্বরের মধ্যে এফিডেভিট আকারে তা হাইকোর্টকে জানাতেও বলা হয়েছে আদেশে।

জানা গেছে, আদালতের আদেশ অনুযায়ী এরই মধ্যে ইভ্যালির ওপর একটি নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেছে বিদায়ী পর্ষদ। আর ইভ্যালির মালিকানা ছিল এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের নামে। দুজনের প্রত্যেকেই প্রতিষ্ঠানটির ৫০ শতাংশ শেয়ারের মালিক।

মোহাম্মদ রাসেল গত বছরের ২১ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। শামীমা নাসরিনও কারাগারে ছিলেন। তিনি জামিনে বের হয়েছেন গত ৬ এপ্রিল। এই ফাঁকে শামীমা নাসরিন তাঁর শেয়ারের একটা অংশ মা ও ভগ্নিপতিকে দিয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি