বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

সরকারি সেবার পেমেন্ট সহজ করতে একসাথে কাজ করবে এটুআই-রবি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইলে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) পেমেন্ট সেবা চালুর মাধ্যমে জনগণের জন্য বিভিন্ন সরকারি সেবার পেমেন্ট সিস্টেম সহজতর করতে একসাথে কাজ করবে এটুআই এবং রবি আজিয়াটা লিমিটেড। এলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং রবি’র চিফ স্ট্র্যাটেজি অফিসার রুহুল আমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-এর বাস্তবায়নাধীন ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত ‘এটুআই’ প্রাথমিকভাবে মোবাইল অপারেটর রবি’র সহায়তায় বিভিন্ন পণ্য-ভিত্তিক সেবার পেমেন্ট পদ্ধতি উন্নয়নে কাজ করবে। পাইলটিং পর্যায়ে সফল বাস্তবায়নের পরে এটুআই এই পেমেন্ট সিস্টেমটির সাথে দেশের অন্যান্য টেলিকম অপারেটর পরিচালিত বিভিন্ন মোবাইল ওয়ালেটগুলোকেও যুক্ত করবে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের ব্যবহারকারীদের জন্য পেমেন্ট প্রদান প্রক্রিয়াটিকে আরো সহজতর করার লক্ষ্যে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) পেমেন্ট সিস্টেমের উন্নয়নে ভবিষ্যতেও একসাথে কাজ করবে এটুআই ও রবি।

রবি

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, সরকারের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসেবে এটুআই বাংলাদেশে ডিরেক্ট অপারেটর বিলিং পেমেন্ট সেবাকে সহজতর করার লক্ষ্যে বিভিন্ন টেলিকম অপারেটরদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে। আজকে এটুআই-রবি’র মধ্যকার সমঝোতা স্মারকের স্বাক্ষরের মধ্য দিয়ে এ প্রক্রিয়াটি শুরু হলো। প্রতিষ্ঠান দু’টি দেশে ডাইরেক্ট অপারেটর বিলিং পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে বিভিন্ন নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থা এবং এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের জন্য একসাথে কাজ করবে।

উল্লেখ্য, মোবাইল এয়ারটাইম ব্যবহার করে বিভিন্ন সেবা গ্রহণের বিপরীতে পেমেন্ট প্রদানে বিশ্বব্যাপী স্বীকৃত একটি উপায় হলো ডাইরেক্ট অপারেটরি বিলিং। যেখানে মোবাইল গ্রাহকরা ইলেকট্রনিকভাবে ব্যবহারযোগ্য সেবা ও ইউটিলিটি বিলের মতো বিভিন্ন ডিজিটাল সেবার পেমেন্ট প্রদানের সুযোগ পান। এ পদ্ধতিতে সরকারের সকল সেবাগুলোকে যুক্ত করার মাধ্যমে দেশের সকল জনগণ বিশেষ করে দেশের প্রান্তিক জনগোষ্ঠী তাদের ঘরে বসে ডিজিটাল সেবা গ্রহণ ও এর পেমেন্ট প্রদানে বর্তমানে যে বাধার সম্মুখীন হচ্ছেন তার থেকে মুক্তি পাবেন।

এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় অন্যান্যদের মধ্যে এটুআই এর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট মো. মাজেদুল ইসলাম, ডিজিটাল সার্ভিস টিমের প্রধান (উপসচিব) খন্দকার মনোয়ার মোর্শেদ ও ন্যাশনাল স্পেশালিস্ট মোহাম্মদ মশিউর রহমান এবং রবি’র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট (ভ্যালু অ্যাডেড ট্যাক্স ও নিউ বিজনেস) আহমেদ আরমান সিদ্দিকী ও ভাইস-প্রেসিডেন্ট (পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) শরীফ শাহ জামাল রাজ এবং উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি