বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
32.8 C
Dhaka

ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু হলো যমুনার সাউথ কোর্টে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে তুমুল জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স সম্প্রতি রাজধানীর যমুনা ফিউচার পার্কে ব্র্যান্ডটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোর শপিংমলের ইলেকট্রনিক্স ফ্লোরের সাউথ কোর্টে অবস্থিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফিনিক্স বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তানজিন তিশা। আরো উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার শ্যামল কুমার সাহা, ট্রানসিওন হোল্ডিংস এর মার্কেটিং ডিরেক্টর ভ্যান নি, যমুনা গ্রুপের মার্কেটিং এন্ড সেলস ডিরেক্টর ড. মোঃ আলমগীর আলম, ইনফিনিক্স মার্কেটিং ম্যানেজার মেনগুয়ান ওয়াং, ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ জাহিদুর রহমান, এসআই ম্যানেজার ইমরান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইফতেখার উদ্দিন সানি এবং পিআর ম্যানেজার তেহসিন মুসাভি।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও অতিথিরা ফিতা কেটে ফ্ল্যাটশিপ স্টোরটি উন্মোচন করেন; এছাড়া কেক কাটা এবং অন্যান্য আয়োজনও ছিল অনুষ্ঠানে। ইনফিনিক্সের স্টোর উদ্বোধন উপলক্ষে স্মার্টফোনপ্রেমীরা স্টোরে ভিড় জমান ও ব্র্যান্ডটির বিভিন্ন ডিভাইস সম্পর্কে নিজেদের আগ্রহ প্রকাশ করেন। এছাড়া, স্টোরটি উন্মোচন উপলক্ষে ইনফিনিক্সভক্তদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে দেখা করেন ও সেলফি তোলেন। ইনফিনিক্সের নতুন এই যাত্রায় সঙ্গী হতে পেরে তারা খুবই রোমাঞ্চিত ছিলেন! 

ইনফিনিক্সের স্টোর চালু হওয়ার জমকালো এই শুরুতেই গ্রাহকদের বিভিন্ন আকর্ষণীয় গিফট ও উপহার প্রদান করা হয়। স্টোর উদ্বোধন উপলক্ষে এই অফারে, স্মার্টফোন কিনলেই ক্রেতাদের জন্য ছিল ফ্রি ব্লু-টুথ নেকব্যান্ড, টি-শার্ট ইত্যাদি।

এছাড়া, দর্শনার্থীদের আরো দেওয়া হয় ক্যাপ, কি-রিং সহ নানা সামগ্রী। গ্রাহকরা শুধুমাত্র ফ্ল্যাগশিপ এ স্টোর হতেই পেতে পারবেন তানজিন তিশার অটোগ্রাফসহ সীমিত পরিসরের বিভিন্ন উপহার।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি