বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

পাঁচটি ক্যাটাগরিতে ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড-২০২২ জিতল ‘নগদ’

টেকভিশন২৪ ডেস্ক: বিভিন্ন বিভাগে অভিনব ও সৃষ্টিশীল কমিউনিকেশনের জন্য এবারও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম-এর ফ্ল্যাগশিপ উদ্যোগ কমওয়ার্ড-এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে ‘নগদ’। এবার পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

কান লায়নস ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব ক্রিয়েটিভিটি এবং দ্য ডেইলি ষ্টার-এর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। এবারের আয়োজনটি ছিল এই পুরস্কারের ১১তম সংস্করণ। কমওয়ার্ড অ্যাওয়ার্ড দেশের ক্রিয়েটিভ কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত। 

ঢাকার শেরাটন গার্ডেন হোটেলে গত শনিবার এই কমিউনিকেশন সামিট-২০২২ এবং কমওয়ার্ড-এক্সিলেন্স ইন ক্রিয়েটিভ কমিউনিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। দেশের কমিউনিকেশন এবং মার্কেটিংয়ের প্রায় ৭০০-এরও বেশি অভিজ্ঞ পেশাজীবী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)-এর আয়োজনে এবারের কমওয়ার্ড-২০২২ অনুষ্ঠানে ‘নগদ’ সর্বমোট পাঁচটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেছে। এর মধ্যে পিআর ক্যাটাগরিতে সিলভার, কপিরাইটিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ, মিউজিক/জিংগেল ক্যাটাগরিতে ব্রোঞ্জ, ফিল্ম ক্রাফট ক্যাটাগরিতে ব্রোঞ্জ এবং আর্ট ডিরেকশন ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। 

অনুষ্ঠানে, ‘নগদ’-এর ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েটিভ কমিউনিকেশনের ডাইরেক্টর ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, পাবলিক অ্যাফেয়ার্স-এর ডাইরেক্টর মুহাম্মদ সোলায়মান, কাস্টমার ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স-এর ডাইরেক্টর কিংশুক হক এবং হেড অব পাবলিক কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম ‘নগদ’-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন।

এবার কমওয়ার্ড অ্যাওয়ার্ড-এর ১১তম সংস্করণে ২৬টি বিভাগের অধীনে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড এবং গ্রান্ড প্রিক্স এই চারটি শাখায় সেরা বিজ্ঞাপন এবং কমিউনিকেশনকে পুরস্কৃত করা হয়। এবারের আয়োজনে নয়টি ক্যাম্পেইন গ্রান্ড প্রিক্স, ৩১টি গোল্ড, ৫৯টি সিলভার এবং ৯৩টি ব্রোঞ্জ সম্মাননা অর্জন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায় ১ হাজার ৩৩১টির বেশি মনোনয়নের মধ্যে ১৯৩টি মনোয়ন চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। বাছাই পর্বে প্রাথমিকভাবে দায়িত্বে ছিলেন প্রায় ১৩৬ জন অভিজ্ঞ জুরি, পরবর্তীতে সাতটি প্যানেলে বিভক্ত হয়ে সাত জন গ্র্যান্ড জুরির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করা হয়।   

‘কমওয়ার্ড-২০২২’ অ্যাওয়ার্ড অর্জন নিয়ে ‘নগদ’-এর ব্র্যান্ড ও ক্রিয়েটিভ কমিউনিকেশন-এর পরিচালক, ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, ‘মাত্র তিন বছর সময়ে নগদ বাংলাদেশের লাখো কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। তার কারণ আমরা এ দেশের সাধারণ মানুষের ভাষায় কথা বলি, এ দেশের সাধারণ মানুষের কষ্টে অর্জিত অর্থের মর্ম বুঝি। আমাদের পরিচালকবৃন্দের খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তারুণ্য, পুরোনো চিন্তাধারাকে চ্যালেঞ্জ করার সাহস, নতুন আইডিয়াকে গ্রহণ করার এবং সঠিকভাবে কার্যকর করার কারণে আমাদের সেবা ও নানা ধরনের ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আমরা বাংলাদেশের মানুষের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি করতে পেরেছি। এই অর্জনের আনন্দ আমরা আমাদের সকল শুভানুধ্যায়ী ও বন্ধুদের সাথে আজ ভাগ করে নিতে চাই।’

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি