বুধবার, নভেম্বর ৪, ২০২৬
27.9 C
Dhaka

ইউগ্রিনের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় প্রযুক্তিপণ্য অ্যাক্সেসরিজ ব্র্যান্ড ইউগ্রিনের বাংলাদেশের পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এখন থেকে স্মার্ট টেকনোলজিস তাদের পার্টনাদের মাধ্যমে সারাদেশে ইউগ্রিনের প্রযুক্তিপণ্যগুলো বিপণন ও বিক্রয়োত্তর সেবা দেবে।
 
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্মার্ট টেকনোলজিস সব সময়ই গ্রাহকদের হাতে গুণগত এবং জনপ্রিয় পণ্য পৌঁছে দিতে কাজ করছে। সে ধারাবাহিকতায় এবার স্মার্টের সঙ্গে যুক্ত হলো আরেকটি জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইউগ্রিন। স্মার্ট টেকনোলজিস এখন থেকে ইউগ্রিনের অথরাইজড ডিস্ট্রিবিউটর। এছাড়া বাংলাদেশে গুণগত মান প্রত্যাশী ক্রেতাদের হাতে বিশ্বসেরা ইউগ্রিন পণ্যের সকল প্রোডাক্ট ও অ্যাক্সেসরিজের চাহিদা পূরণে সক্ষম হবে ইউগ্রিন এবং স্মার্ট টেকনোলজিস।
 
বিশ্বের প্রায় ১০০টি বেশি দেশে প্রায় ৪০ মিলিয়ন মানুষ ব্যবহার করছে ইউগ্রিন পণ্য। ২০১২ সালে ইউগ্রিন যাত্রা শুরু করলেও, পণ্যের গুণগত মান ও আধুনিক রুচিশীল ডিজাইনের জন্য খুব কম সময়ে বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডের তালিকায় উঠে এসেছে ইউগ্রিন। বিশেষ করে অ্যাপলের পণ্য ব্যবহারকারীদের কাছে রয়েছে ইউগ্রিন পণ্যের ব্যাপক চাহিদা। চার্জিং ডিভাইস, মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ, হোম এবং অটোমোবাইল অ্যাক্সেসরিজ রয়েছে ইউগ্রিনের অ্যাওয়ার্ড উইনিং পণ্যের তালিকায়।
 
ব্র্যান্ডটি তাদের ব্যবহারকারীদের হাতে হাইকোয়ালিটি পণ্য এবং প্রিমিয়াম সার্ভিস সরবরাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়া রেড ডট ডিজাইন এবং আইএফ ডিজাইন অ্যাওয়ার্ডসহ আরো বেশ কয়েকটি অ্যাওয়ার্ড এবং পণ্যের মান ও সেবা নিশ্চিতকরণে তাদের ঝুঁলিতে রয়েছে ১৫টির বেশি সম্মাননা স্বীকৃতি।
 
উল্লেখ্য, এখন থেকে দেশের বাজারে ইউগ্রিন ব্র্যান্ডের সব ধরনের প্রযুক্তি পণ্য সরবরাহ করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি