রবিবার, জুলাই ২৬, ২০২৬
33 C
Dhaka

চতুর্থ কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি আয়োজিত চতুর্থ কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এটি মূলত একটি শিক্ষামূলক প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করে থাকে জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। এই চ্যালেঞ্জে অংশ নেওয়া শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (ISS) বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ফ্রি-ফ্লাইং রোবট (Astrobee and Int-Ball) নিয়ন্ত্রণ করতে হয়।  

এরই মধ্যে এ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। তিন থেকে পাঁচ জনের দল গঠন করে https://tinyurl.com/KRPC4RE লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। জাভা প্রোগ্রামিং এ বেসিক জ্ঞান সহ গণিত ও প্রবলেম সলভিং এ দক্ষ বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে। প্রিলিমিনারী রাউণ্ডের জন্য অংশগ্রহনকারীদেরকে আগামী ২৫ জুনের মধ্যে নির্ধারিত সাইটে গিয়ে নিজেদের তৈরি প্রোগ্রাম জমা দিতে হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৬ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত প্রিলিমিনারী রাউন্ড অনুষ্ঠিত হবে। অক্টোবর মাসে এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।   

ইতিমধ্যে এ চ্যালেঞ্জ প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে শিক্ষার্থীদেরকে সাহায্য করার জন্য এবং তাদের দক্ষতা অনুশীলন এবং পরিমার্জন করার জন্য একটি সিমুলেটর উন্মুক্ত করা হয়েছে। রেজিস্ট্রেশন করার পরে যে কেউ এই সিমুলেটরে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, এ বছর চতুর্থবারের মতো বিশ্বব্যাপী কিবো রোবট প্রোগ্রামিং চ্যালেঞ্জ প্রতিযোগিতা আয়োজন করা হবে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করছে স্টিমএক্স-৩৬৫ ও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

এর আগে বাংলাদেশের শিক্ষার্থীরা ২০২১ সালে JAXA Kibo ABC প্রোগ্রামে বিশ্বের অন্যান্য ১২টি দেশের ছাত্র-ছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতা করে দ্বিতীয় স্থান অর্জন করে। সেই সাথে গত দুই বছরের KIBO RPC গুলিতে মর্যাদাপূর্ণ ক্রু অ্যাওয়ার্ড অর্জন করেছিল ।    

বিস্তারিত জানতে: https://stemx365.org/

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি