সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

অনলাইনে স্টার্টআপদের নিয়ে মেন্টরিং সেশন অনুষ্ঠিত

টেকভিশন ডেক্স: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০ তারিখ একটি স্টার্টআপ মেনটরিং সেশন আয়োজন করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”। অনলাইনে অনুষ্ঠিত এই সেশনের বিষয় ছিল “মার্কেটিং ও সেলস”। অনলাইনে iDEA প্রকল্পের এই আয়োজনের উদ্বোধন করেন iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন iDEA প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা।

 সৈয়দ মজিবুল হক বলেন, স্টার্টআপদের জন্য মেন্টরিং খুবই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতিতে স্টার্টআপদের নিতে হচ্ছে বিশেষ কৌশল। তাই স্টার্টআপদের ব্যবসায়ের ক্ষেত্রে সহোযোগিতা করার লক্ষ্যে নিয়মিতভাবে মেন্টরিং কার্যক্রম চলমান থাকবে। স্টার্টআপদের জন্য মার্কেটিং বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ হলেও অন্যান্য বিষয় যেমন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট কোয়ালিটি, ফাইন্যান্স-সহ নানা বিষয় রয়েছে যা কম গুরুত্বপূর্ণ নয়। তাই, অন্যান্য বিষয়গুলোর নিয়েও মেন্টরিং কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন iDEA প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা। তিনি বলেন, শুধু স্টার্টআপ কালচারেই নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও মেন্টরিং এর প্রয়োজনীয়তা অনেক। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যা স্টার্টআপদের ব্যবসায়ের সফলতা ধরে রাখতে ভূমিকা রাখবে। তাই, এ ধরনের মেন্টরিং সেশন iDEA প্রকল্পের মাধ্যমে নিয়মিতভাবে চলমান রাখার চেষ্টা থাকবে।

সেশনটিতে মেনটর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গাড়ির অনলাইন সার্ভিস প্লাটফর্ম “যান্ত্রিক” এর প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ আল ফারুক। পন্য বা সেবার প্রচারণা, ডিজিটাল প্রমোশন, সেলস বিষয়ে কৌশল, গ্রাহক সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে স্টার্টআপগণ আলোচনা করে। টিচইট, বাইক লক, ডিজিটাল ভাঙ্গাড়িওয়ালা, মনা হেলথ সহ iDEA প্রকল্পের প্রায় ১৬ টি স্টার্টআপ এই সেশনটিতে অংশ নেয়। আয়োজনটি সঞ্চালনা করেন iDEA প্রকল্পের পরামর্শক দেওয়ান আদনান। এছাড়া, অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির, প্রকল্পের কমিউনিকেশনস বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

সিলেটে উবারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং অ্যাপ উবার গতকাল সিলেটে...

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি