বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা : এন এম জিয়াউল আলম

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প” এর অনুদান প্রাপ্ত স্টার্টআপদের মধ্য থেকে ১০টি উদীয়মান স্টার্টআপকে নিয়ে অনুষ্ঠিত হয় “আইডিয়া পোর্টফোলিও স্টার্টআপস লেসনস্ লার্নিং অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” কর্মশালা-এর ৩য় পর্ব। বৃহস্পতিবার ১৯ মে ২০২২ ঢাকার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে অবস্থিত আইডিয়া প্রকল্পের কার্যালয়ে স্টার্টআপদের নিয়ে উক্ত কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালাটিতে অংশগ্রহণকারী স্টার্টআপদের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ, অর্জনসমূহ তুলে ধরেন স্টার্টআপদের প্রতিনিধিগণ। ৩য় পর্বে অংশগ্রহণকারী এই স্টার্টআপরা হল- ব্লাডম্যান, অল্টারইউথ, অলিক, ট্রাক লাগবে, স্কুট, বেস্ট এইড, খেলা হবে, জেডটেক, পত্র এবং বাড়িকই টেকনোলজিস লিমিটেড।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। তিনি বলেন যে প্রযুক্তির অগ্রগতির ছোঁয়া লেগেছে পুরো বিশ্বে এবং বাংলদেশও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে দেশের জনগণকে বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও বিভিন্ন প্রকার কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে ও হচ্ছে। সবশেষে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমে এনে দিচ্ছে নতুন মাত্রা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি নির্বাহী পরিচালক (গ্রেড-১) ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ। তিনি বলেন, আইডিয়া প্রকল্পের স্টার্টআপরা ভালো করছে। অনেক স্টার্টআপ ইতোমধ্যে বিদেশী বিনিয়োগ আনতে পারছে যা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন যে বর্তমান সরকারের এক সফল উন্নয়ন দর্শন হল ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রেও বাংলাদেশে ইতিবাচক ধারা পরিলক্ষিত হচ্ছে।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো: আলতাফ হোসেন। তিনি বলেন স্টার্টআপদের কল্যাণে আইডিয়া প্রকল্পের রয়েছে সুদূরপ্রসারী পরিকল্পনা। ইতোমধ্যে ২৬১টি স্টার্টআপকে আইডিয়া প্রকল্প থেকে ১০ লক্ষ টাকা করে প্রি-সীড পর্যায়ে অনুদান প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে আগামীতেও দেশীয় স্টার্টআপদের জন্য অনুদান প্রদানের এই ধারা অব্যাহত থাকবে।

অন্যান্যদের মধ্যে আইডিয়া প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও উপ-সচিব ড. মো: মিজানুর রহমানসহ আইডিয়া প্রকল্পের পরামর্শক ও কর্মকর্তাগণ এই কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিয়া প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট এবং অপারেশন স্পেশালিস্ট সিদ্ধার্থ গোস্বামী।

তথ্য-প্রযুক্তি ভিত্তিক যেকোন উদ্ভাবনী আইডিয়া নিয়ে আগ্রহী স্টার্টআপগণকে প্রি-সীড পর্যায়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদানের জন্য আবেদন করতে ভিজিট করতে হবে www.idea.gov.bd ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি