মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.8 C
Dhaka

ডিআইইউ স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ক্লাস প্রকল্পের ভার্চুয়াল প্রদর্শনী

টেকভিশন ডেক্স: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২০ সেমিস্টারের মধ্যপর্যায়ে এসে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় সরকারী নির্দেশনা মোতাবেক অন-ক্যাম্পাস শিক্ষাদান বন্ধ করা হলেও বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনলাইনে চলমান রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনলাইন শিক্ষায় পারদর্শীতার প্রমান রেখে চলেছে এবং শিক্ষার্থীরাও প্রযুক্তির সাথে অভ্যস্ত হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের স্প্রিং ২০২০ সেমিষ্টারে অনলাইন শিক্ষাদানের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন হয়। প্রতিবারের ন্যায় এবারও স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা তাদের ডিজাইন স্টুডিওর সকল প্রকল্পগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে। তবে কোভিড ১৯ সংক্রান্ত দুর্যোগকালীন পরিস্থিতির কারনে এবারের প্রদর্শনী অনলাইনে সম্পন্ন হয়।

উক্ত প্রদর্শনীতে লেভেল ১-১ এবং ১-২ এর ২ ডি এবং ৩ ডি কম্পোজিশন [ টিশার্ট , লাইট, আর্ট ], লেভেল ২-১ এর ভ্যাকেশন হাউস এর প্রকল্প , লেভেল ৩-১ এর রিসোর্ট ডিজাইন, লেভেল ৩-২ এর মিক্সড ইউস হাইরাইজ , লেভেল ৪-১ এর ঢাকা চক্রাকার নৌ যোগাযোগ ব্যবস্থাকে শহরের সাথে একীভূতকরণ প্রকল্প, লেভেল ৪-২ হাউজিং প্রকল্প, লেভেল ৫-১ এর হসপিটাল ডিজাইন প্রকল্পসহ শিক্ষার্থীদের সকল বাচাই করা প্রকল্পগুলো স্থান পেয়েছে। শিক্ষক-শিক্ষার্থী উভয় পক্ষের সহযোগিতা ও আগ্রহের ফলে এই ভার্চুয়াল প্রদর্শনী সফল ভাবে সম্পন্ন হয়।

https://sites.google.com/view/exhibition-spring-2020/home লিঙ্কটি অনুসরণ করে যে কেউ এই প্রদর্শনী উপভোগ করতে পারবে।

দেশের স্থাপত্য অঙ্গনে এটাই প্রথম ভার্চুয়াল প্রদর্শনী যেখানে শিক্ষার্থীদের প্রকল্প ছাড়াও শিক্ষকবৃন্দের বিভিন্ন কার্যক্রম, এলামনাইদের বক্তব্য সম্বলিত করে একটি পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি