শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রাম শুরু করল আইডিয়া প্রকল্প

টেকভিশন২৪ প্রতিবেদক: স্টার্টআপ কমিউনিটি গঠন ও প্রসারের লক্ষ্যে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ৪ দিনব্যাপী ইনকিউবেশন প্রোগ্রাম আয়োজন শুরু করল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প”। ১৪ মার্চ থেকে শুরু হওয়া ৪ দিনব্যাপী এই আয়োজন আগামী ১৭ই মার্চ ২০২১ তারিখ পর্যন্ত চলবে ময়মনসিংহের জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার অডিটরিয়ামে। এই আয়োজনের ফলে ময়মনসিংহ বিভাগের তরুণ স্টার্টআপরা বিনামূল্যে মেন্টরিং প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। প্রাপ্ত আবেদনসমূহের মধ্য থেকে নির্বাচিত ৩০টি স্টার্টআপের ৬০ জন তরুণ এই আয়োজনে অংশ নেন।

আজ ১৪ মার্চ ২০২১ তারিখ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ইনকিউবেশন প্রোগ্রামটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তিনি তরুণদের ধৈর্য্য ধরে সফলতার পথে এগিয়ে যেতে অনুরোধ করেন। “উদ্যোগ” এর গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “উদ্যোগ” যেন না হারায় এবং “উদ্যোগ’ যদি না হারায় তবে অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব তবে যে কোন উদ্যোগের ক্ষেত্রে লেগে থাকতে হবে। তিনি আরো বলেন, “যে দেশে মাননীয় প্রধানমন্ত্রীর মত নেতৃত্ব রয়েছে সেখানে “বাংলাদেশ” পথ হারাবেনা।”

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান এবং একই সাথে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ উক্ত আয়োজনে অনলাইনে সংযুক্ত হন। এছাড়া, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি, iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং প্রকল্পের উপ-পরিচালক ও উপসচিব কাজী হোসনে আরা উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।

৪ দিনব্যাপী এই মেন্টরিং প্রোগ্রামে ডিজাইন চ্যালেঞ্জ, পিচ ডেক, স্টার্টআপ স্টার্টআপ সম্পর্কিত বিভিন্ন সমস্যাসমূহ সমাধানের উপায়সহ নানা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই ইনকিউবেশন প্রোগ্রাম ময়মনসিংহে স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। উল্লেখ্য যে, এ ধরণের উদ্যোগ দেশিয় উদ্যোক্তাদের ভবিষ্যতে আরো দক্ষ করে গড়ে তুলতে যথেষ্ট ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের সহযোগিতায় কাজ করছেন “ময়মনসিংহ স্টার্টআপ” এর সভাপতি মো: মোখলেছুর রহমান মামুন এবং ময়মনসিংহ জেলা প্রশাসন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি