শুক্রবার, জুন ৫, ২০২৬
37.6 C
Dhaka

হাসপাতালেও বাড়ছে সাইবার হামলার ঝুঁকি

টেকভিশন২৪ ডেস্ক: সব স্তরে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার হামলার ঝুঁকিও। এমনকি বাদ যাচ্ছে না স্বাস্থ্যসেবা খাত পার্যন্ত। বিশেষ করে আমেরিকায় হাসপাতালগুলোতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। এ জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইউএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রোগীর সেবা, মেডিকেল রেকর্ড, ডায়াগনস্টিকসসহ বিভিন্ন খাতে প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেট সংযোগ থাকার কারণে সাইবার হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বিভিন্ন হাসপাতাল।

আমেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশনের সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার জন রিগি জানান, ইন্টারনেট নির্ভর প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে হাসপাতালগুলোয় বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি বেড়েছে। হাসপাতালের নেটওয়ার্কগুলোয় হ্যাকারদের অনুপ্রবেশের সুযোগও বেড়েছে। ফলে অপরাধীরা প্রায়ই গুরুত্বপূর্ণ সিস্টেমকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ডেটা এনক্রিপ্ট করে ফেলে। পরবর্তী সময়ে ডেটা পুনরুদ্ধারের বিনিময়ে অর্থ দাবি করছে।

সম্প্রতি সাইবার র‍্যানসমওয়্যার হামলায় বেশকিছু হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর কিছু হাসপাতাল তাদের জরুরি পরিষেবা বন্ধ, অস্ত্রোপচার ও অ্যাপয়েন্টমেন্ট স্থগিত এবং রোগীদের সরিয়ে নিতে বাধ্য হয়। পাশাপাশি কয়েকটি হাসপাতাল ও ক্লিনিক পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হাসপাতালে র‍্যানসমওয়্যার হামলার হার সম্প্রতি বেড়েছে। গত বছর স্বাস্থ্যসেবা খাতে ৪৬টি সাইবার হামলার ঘটনা ঘটেছে। যেখানে আগের বছর ২৫টি হামলা হয়েছিল। এ সময়ে হ্যাকারদের মুক্তিপণের দাবিও বেড়েছে। ২০১৮ সালে ৫ হাজার ডলার মুক্তিপণ থেকে বর্তমানে প্রায় ১৫ লাখ ডলারের বেশি অর্থ দাবি করা হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি