শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
31 C
Dhaka

যুক্তরাষ্ট্রে বড়সড় সাইবার হামলা, অভিযোগের তীর চীনের বিরুদ্ধে

spot_img

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। বলা হচ্ছে, ইন্টারনেট রাউটারের দুর্বলতাকে পুঁজি করে এই হামলা চালিয়েছে একটি হ্যাকার গ্রুপ। ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক সফটওয়্যার।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার অভিযোগের তীর চীনের একটি হ্যাকার গ্রুপের দিকে। জানা গেছে, ওই গ্রুপটি চীন  সরকার পরিচালনা করে থাকে।

এ বিষয়ে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, আমেরিকার একটি টেলিকম সংস্থার সিস্টেমে সাইবার  হামলা চালানো হয়েছে। তাদের রাউটারে দুর্বলতা থাকায় বিষয়টি ধরতে সক্ষম হয় হ্যাকার গ্রুপটি। এর মাধ্যমে প্রচুর তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে হ্যাকার দলটি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি চীনের বিরুদ্ধে আঙুল তোলা হলেও পুরো ঘটনাটি অস্বীকার করেছে চীন। চীন জানায়, এই ঘটনার সঙ্গে তারা কোনওভাবে জড়িত নয়।  যে হ্যাকারদলটি এই ঘটনাটি ঘটিয়েছে তাদের সমর্থন করে না চীন সরকার।

যদিও চীনের যুক্তি মানতে নারাজ বাইডেন প্রশাসন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের ডেপুটি ডিরেক্টর পল অ্যাবট জানিয়েছেন, চীন শুধু এখন নয়, এর আগেও একাধিক বার একাধিক দেশে হামলা চালিয়েছে। এফবিআইয়ের বিবৃতিতে চীনের নাম থাকলেও হ্যাকার দলটির নাম উল্লেখ্য করা হয়নি।

সম্প্রতি মাইক্রোসফট হ্যাকিংয়ের অভিযোগ করেছে চীনের একটি হ্যাকার দলের বিরুদ্ধে। বলা হয়েছে, এমএস ওয়ার্ড ফাইল ব্যবহার করে হ্যাকার ডিভাইসের পুরো নিয়ন্ত্রণে নিতে পারে।  

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি