শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
32 C
Dhaka

হরতাল অবরোধে বাজার নিয়ন্ত্রণ, টেলিযোগাযোগ – ইন্টারনেট কে স্বাভাবিক রাখার দাবি

চলমান রাজনৈতিক অস্থিরতা হরতাল এবং অবরোধের মধ্যে দ্রব্যমূল্য স্বাভাবিক ,বাজারে সরবরাহ স্থিতিশীল রাখার পাশাপাশি বর্তমানের সবচাইতে গুরুত্বপূর্ণ টেলিযোগাযোগ ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার সাথে সাথে প্রযুক্তি সেবা দানকারী সকল প্রতিষ্ঠানকে হরতাল অবরোধের আওতার বাইরে রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।

আজ গণমাধ্যমে এই দুটি সংগঠনের পক্ষে যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা যখন অসহনীয় হয়ে উঠেছে ,ঠিক এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে হরতাল অবরোধের মত রাজনৈতিক অস্থিরতার কর্মসূচি। হরতালের আগের দিন অর্থাৎ সাতাশ অক্টোবর যেখানে বাজারে দেশে পেঁয়াজ এর মূল্য ছিল ৯০ থেকে ১০০ টাকা সেটি বের হয়েছে দুদিনের মাথায় ১৩০ টাকা। ভারতীয় পেঁয়াজ যেখানে ছিল ৬০ টাকা সেটি বেড়ে এখন ৮০ থেকে ৯০ টাকা। গোল আলু যেখানে ৪৫ থেকে ৫০ টাকা ছিল সেটি আজকের বাজারে ৬৫ থেকে ৭০ টাকা প্রতি কেজি। প্রতিটি তৈরী তরকারি দাম ১০০ টাকার উপর।

এমন পরিস্থিতিতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাজনৈতিক অবরোধ এর কর্মসূচিতে এসে বিরোধী দল। এই সুযোগে অসৎ মজুদদার , কালোবাজারী ও সিন্ডিকেটকারীরা আরো বেপরোয়া হয়ে উঠতে পারে। বাজারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যেতে পারে বাজার।

এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে সরকার ভোক্তা অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ টাস্ক গঠন করে ২৪ ঘন্টা বাজার নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে বাজার স্বাভাবিক পর্যায়ে রাখা সম্ভব না হলে জনগণের দুর্ভোগ আরো চরম পর্যায়ে পৌঁছে যাবে এতে কোন সন্দেহ নেই।

সেই সাথে মানুষের এই হরতাল অবরোধের মধ্যে নিরাপত্তার খাতিরে ঘরে বা অফিসে বসে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য দরকার একটি নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা। সেই সাথে ই-কমার্স ও প্রযুক্তির সেবাকে হরতাল অবরোধের আওতার বাইরে রাখা। হরতাল অবরোধ আহবানকারী রাজনৈতিক দলগুলির কর্মসূচি ঘোষণার সময় টেলিযোগাযোগ ,ইন্টারনেট ও প্রযুক্তি সেবা-সরবরাহকারী প্রতিষ্ঠানগুলিকে হরতাল অবরোধের আওতার বাইরে রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি