সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
35 C
Dhaka

স্মার্টফোনের সাথে ঈদে বাইকের চাকা ঘুরবে শহরে, মাস্তি হবে দুবাইয়ে!

টেকভিশন২৪ ডেস্ক: “অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাঁটা, হাতে তার অ্যাক্যুস্টিক পকেটে হারমোনিকা…”! গানের অদ্ভুত ছেলেটি যখনই কনসার্টে এই লাইনগুলো গাওয়া শুরু করে, পেছন থেকে দর্শকের জোর করতালি ছেলেটির গিটারের তারে আছড়ে পড়ে যেন এক বিষাদ সুন্দর আবহ তৈরি করবেই। যার গিটার আর কন্ঠের মুন্সিয়ানা দর্শকদের মনে এরকম অদ্ভুত অনুভূতি তৈরি করে গলা ছেড়ে গান গাইতে অনুপ্রাণিত করে, তিনি আমাদের সবার প্রিয় – ওয়ান অ্যান্ড অনলি – বেইসবাবা সুমন!

ওয়ানডে ম্যাচে সাড়ে চার শ’ রানের আবদার পূরণ করতে না পারলেও অটোগ্রাফ চাওয়া ফ্যানদের প্রায় কখনই ফিরিয়ে দেন না বেইসবাবা। এবারে ভক্তদের জন্য দেশসেরা এই মিউজিশিয়ানের হাত থেকে অটোগ্রাফসহ আকর্ষণীয় সব পুরস্কার জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে স্যামসাং মোবাইল। স্যামসাংয়ের ঈদ অফারের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে আগামী ২২ ও ২৩ এপ্রিল যথাক্রমে বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সুমন।

এ প্রসঙ্গে বেইসবাবা সুমন বলেন, “ভক্তদের সাথে সরাসরি দেখা করা ও কথা বলার সুযোগ আমার জন্য সবসময়ই আনন্দের। ঈদ উপলক্ষে স্মার্টফোনপ্রেমীদের আনন্দকে দ্বিগুণ করতে দুর্দান্ত অফার সমৃদ্ধ এ রকম ক্যাম্পেইন চালু করার জন্য আমি স্যামসাংকে সাধুবাদ জানাই।”

উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে স্মার্টফোনপ্রেমীদের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে সম্প্রতি দুর্দান্ত অফার সমৃদ্ধ ক্যাম্পেইন চালু করে স্যামসাং। এ ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য থাকছে ৫ দিন ৪ রাতের দুবাই ট্যুর! সেই সাথে ভাগ্যবানদের জন্য ব্র্যান্ড নিউ সুজুকি জিক্সার এসএফ বাইক জিতে নেয়ারও সুযোগ থাকছে। এছাড়াও, স্যামসাং স্মার্টফোনের সাথে ইন্টারেস্ট বিহীন ইএমআই এবং দশ হাজার টাকা পর্যন্ত ছাড় সুবিধাও উপভোগ করতে পারছেন ক্রেতারা! অফারটি আগামী ১ মে পর্যন্ত চলবে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি