শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

স্মার্টফোন মেলায় গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি উন্মোচন করলো স্যামসাং

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য থাকছে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ প্রতিবেদক: এসেছে নতুন বছর। নতুন বছরে গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এলো স্যামসাং। প্রতিষ্ঠানটি ৬-৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওতে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হতে যাওয়া স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে। 

গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি স্যামসাংয়ের নতুন ফোন; শক্তিশালী পারফরমেন্সের ফোনটিতে থাকছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি-ও ডিসপ্লে এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটসহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট; এর মাধ্যমে গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ব্যবহারকারীদের দিবে ফোন ব্যবহার ও কনটেন্ট উপভোগের অনন্য অভিজ্ঞতা। ১৭৭ গ্রাম ওজনের এ ফোনটি ওজনে বেশ হালকা।    

অক্টাকোর প্রসেসরের গ্যালাক্সি এস২১ এফই ডিভাইসের মাধ্যমে ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে। ক্যামেরাপ্রেমীদের জন্য ডিভাইসটিতে রয়েছে চারটি ক্যামেরা, এর মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস এফ/২.২ সেলফি শ্যুটার, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজড ৩x টেলি ক্যামেরা। এ ফোনটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা, যা দিয়ে ব্যবহারকারীরা দুই দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পারবেন।

৮জিবি র‍্যাম ও ১৩২ জিবি রমের গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা। স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ডিভাইসটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় মূল্য  ৬৪,৯৯৯ টাকায়। ক্রেতারা এক্সপো চলাকালীন সময়ে বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। ফোনটি প্রি-অর্ডারকারীরা পুরস্কার হিসেবে বিনামূল্যে বাডস+ পাবেন। এক্সপো থেকে ফোনটি প্রি-অর্ডার করলে ক্রেতারা এক্সচেঞ্জ বোনাস হিসেবে ৫০০০ টাকা (পুরনো ডিভাইসের এক্সচেঞ্জ ভ্যালু বিবেচনা করে) উপভোগ করতে পারবেন। ০% ইন্টারেস্টে ( সিটি ব্যাংক, লংকা বাংলা কাস্টমারস) ১৮ মাসের ইএমআই সুবিধায় ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা ০% ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধায় ফোনটি কিনতে পারবেন; একইসঙ্গে ক্যাশব্যাক অফারে ২০০০ টাকা পাবেন।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অফ বিজনেস মুয়ীদুর রহমান বলেন, “স্মার্টফোন এক্সপোতে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উন্নত প্রযুক্তির সুবিধাসম্পন্ন ডিভাইস যারা ব্যবহার করতে চান তাদের জন্যই আমরা সর্বাধুনিক ফাইভজি ফোন গ্যালাক্সি এস২১ এফই উন্মোচন করেছি। তাদের ফোন কেনার অভিজ্ঞতাকে উপভোগ্য করতে এসব অফার ও ছাড় সুবিধা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি