মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
27.7 C
Dhaka

স্টুডিও লেভেল ফটোগ্রাফিতে ভিভো ভি২৯ই

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনেই স্টুডিওর মতো প্রফেশনাল ফটোগ্রাফিতে স্মার্ট অরা লাইট এক্সপেরিমেন্টের সুযোগ নিয়ে এসেছে ভিভো ভি২৯ই। ফটোগ্রাফিতে কালার টেম্পারেচার বুঝে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করার মতো গুরু দায়িত্ব এবার নিচ্ছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর এই স্মার্টফোন। সাথে থাকছে ৬৪ মেগাপিক্সেল ওআইএস রিয়ার আল্ট্রা সেন্সিং ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ৬.৬৭ ইঞ্চি ফুল এইচপি প্লাস অ্যামোলেড ডিসপ্লে।

প্রায় ১৫.৬ মিলিমিটারের অরা লাইটটি বেশ বড় এবং নান্দনিক। প্রোফেশনাল ফটোগ্রাফির অন্যতম বাঁধা আলোক স্বল্পতা। যাকে দূর করে ত্রিমাত্রিক লাইটিং ইফেক্ট দেবে এই স্মার্ট লাইট। এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি কাজ করবে ম্যানুয়ালিও। যেকোনো আলোতে কালার টেম্পারেচার ক্যালভিনে পরিমাপ করে দিতে পারবে প্রয়োজনীয় আলো। ফলে ব্যাকগ্রাউন্ডে কম বেশি কিংবা রঙবেরঙের যেমন আলো থাকুক, অরা লাইটের মাধ্যমে কুল থেকে ওয়ার্ম টোনে আলো ঠিক করে অটোফোকাস করতেই ছবি হবে মানসম্মত। সাথে রয়েছে অসাধারণ সব মোড। বিশেষ করে সুপারমুন মোডে তোলা যাবে চাঁদের নান্দনিক ছবি। পাশাপাশি সঠিক কালার টোন ঠিক রেখে ফুড মোডে তোলা খাবারের ছবিও হবে প্রোফেশনাল।

রোজ গোল্ড এবং ফরেস্ট ব্ল্যাক রঙের স্মার্টফোনটির ডিসপ্লের ডান ও বাম পাশের স্ক্রিন ব্যাজেল মাত্র ১.৭৫ মিলিমিটার। যা ব্যবহারকারীকে দেবে আল্ট্রা ন্যারো স্ক্রিন ব্যালেজের অভিজ্ঞতা। ১২০ হার্জ  রিফ্রেশ রেট, ৩৯৪ আল্ট্রা হাই পিক্সেল ডেন্সিটি, ২.৫ ডি ফ্লাট স্ক্রিন ব্যবহারে যেন চোখের সুরক্ষা পাওয়া যায় তাই এতে রয়েছে এসজিএস আই কেয়ার ডিসপ্লে সার্টিফিকেশন। ডিসপ্লেতেই রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। পাশাপাশি এর ১১৫০ নিটস লোকাল পিক ব্রাইটনেস সরাসরি সূর্যের আলোতেও ডিসপ্লেটি ব্যবহার উপযোগী করে তোলে।

১৬২.৩৫ × ৭৪.৮৫ × ৭.৬৯ ডায়মেনশনের স্মার্টফোনটির ওজন মাত্র ১৯০ গ্রাম। স্মার্টফোনটির দৃষ্টিনন্দন ডিজাইনে  গ্লসি অ্যাপেয়ারেন্স আনতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক কভার ম্যাটেরিয়াল।

ভিভো ভি২৯ই তে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। যা মূলত টিএসএমসি প্রসেস, অক্টা কোর সিপিইউ। সাথে আছে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম। এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম ম্যামরি বুস্টারের কল্যাণে ৩৬টির বেশি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে স্মুথলি ব্যবহার করা যাবে। পাশাপাশি এর স্মার্ট কুলিং সিস্টেমের ফলে রাফ এবং টাফ ব্যবহারেও গরম হবে না ভিভো ভি২৯ই। এর ৪,৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দ্রুত চার্জের জন্য রয়েছে ৪৪ ওয়াটের টাইপ সি চার্জার। ফলে এবার দীর্ঘক্ষণ চার্জে দেওয়া কিংবা সাথে ভারী পাওয়ার ব্যাংক বয়ে বেড়ানো ঝামেলা শেষ হলো।

ভিভোর অথোরাইজড শো রুমের পাশাপাশি ই-স্টোরে ২৯ অক্টোবর থেকে শুরু হয়েছে ভিভো ভি২৯ই এর প্রি-বুকিং। ৩৬ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে ভিভো ভি২৯ই। তবে প্রি-বুকিং গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। লাকি লটারির মাধ্যমে প্রি-বুকিংকারীরা জিতে নিতে পারবেন চমৎকার হাত ঘড়ি, রিরো ইয়ারবাড কিংবা নেকব্যান্ড ইয়ারফোন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

সর্বশেষ

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: চীনের শেনজেনে অনুষ্ঠিত জেডকেটেকো গ্লোবাল কনফারেন্সে প্রিমিয়ার...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি