মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

সেরা উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল ইন্সস্টিটিউট অ্যাওয়ার্ড জিতল নগদ ইসলামিক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শরিয়াহভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ও অভাবনীয় সাফল্যের জন্য ‘বেস্ট ইনোভেশন ইন ফাইন্যান্সিয়াল ইন্সস্টিটিউশনন্স অ্যাওয়ার্ড’ জিতেছে নগদ ইসলামিক। বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-এর পঞ্চম আয়োজন ২০২৩-এ এই পুরস্কার প্রদান করা হয়।

জিপিএইচ ইস্পাত আয়োজিত সর্বজনবিদিত এই আয়োজনে সহযোগিতায় ছিল এটুআই এবং দ্য ডেইলি স্টার। গতকাল শনিবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নগদ ইসলামিকের পুরস্কার গ্রহণ করেন নগদ-এর চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ আমিনুর রহমান, চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ, ডিরেক্টর অব পাবলিক অ্যাফেয়ার্স মোহাম্মদ সোলাইমান, ডিজিটাল প্লানিং এবং জিটিএম বিভাগের জিএম আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং করপোরেট কমিউনিকেশন্স-এর ম্যানেজার আরিফুল আলম।

পুরস্কার অর্জনের বিষয়ে নগদ-এর নির্বাহী পরিচালক ও শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘আমাদের জন্য এটি একটি সম্মানের বিষয়। বাংলাদেশের জনসংখ্যার বেশিরভাগ মুসলমান। দেশের একটা বড় অংশ প্রথাগত সুদনির্ভর ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন করতে দ্বিধান্বিত ছিল।’তিনি বলেন, ‘এই জায়গা থেকে নগদ ইসলামিক ধার্মিক মুসলমানদের জীবনে লেনদেনের ক্ষেত্রে শরিয়াহসম্মত সহজ সমাধান নিয়ে এসেছে। আমরা এই স্বীকৃতি পেয়ে খুশি। মানুষ শরিয়াহভিত্তিক লেনদেন করতে পারছে আমাদের এই উদ্ভাবনের মাধ্যমে।’

বাংলাদেশ বিজনেস ইনোভেশন সামিট-এর চতুর্থ সংস্করণের আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। যেখানে মোট ৪৯টি উদ্ভাবনীকে স্বীকৃতি দেওয়া হয়। যার মধ্যে ২৬টি বিজয়ী ও ২৩টি অনারেবল মেনশন্স হিসেবে স্বীকৃতি পায়।

অন্যান্য ক্যাটাগরির মধ্যে অ্যাসপায়ার টু ইনোভেশন (এটুআই), ডাইরেক্টরেট অব ন্যাশনাল কনজিউমার রাইটস প্রোটেকশন, ফোরএ ইয়ার্ন ডায়িং লিমিটেড, ফ্রোবেল অ্যাকাডেমি, বাংলা ইস্কুল অ্যান্ড সিঙ্গুলারিটি লিমিটেড, এসিআই লিমিটেড, হিসাব টেকনোলজিস, মাস্টারকার্ড এবং গ্রিন ডেল্টা ইনসিওরেন্স লিমিটেড পুরস্কার অর্জন করেছে।

এবারের আয়োজনে ৫০০ জনের বেশি পেশাজীবী ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এ বছর ৩০০ জন ব্যক্তি ও ১০০টিরও বেশি প্রতিষ্ঠান মোট ২১টি ক্যাটাগরিতে মনোনয়ন জমা দেয়। বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৯ সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নিরপেক্ষ এই পুরস্কার বাছাই করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি