রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

সিঙ্গাপুরে অ্যাসোসিওর আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে ফিফোটেক

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্টঃ সিঙ্গাপুরে “ASOCIO Outstanding Tech Company Award 2022” -এর অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে ফিফোটেক। দেশের জনপ্রিয় ও আন্তর্জাতিক মানের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) প্রতিষ্ঠান ফিফোটেক ১৯ বছরে ধরে কাজ করে যাচ্ছে। ২০০৪ সালে প্রতিষ্ঠাটি প্রতিষ্ঠত হওয়ার পর থেকে বাংলাদেশের বিপিও খাতে অসামান্য অবদান রেখে চলছে। 

এশিয়ান-ওসেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) হল একটি আইসিটি ফেডারেশন যা এশিয়া প্যাসিফিক জুড়ে ২৪টি অর্থনীতির প্রতিনিধিত্বকারী আইসিটি অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত৷ ASOCIO ১৯৮৪ সালে টোকিও, জাপানে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি এশিয়া ও ওশেনিয়ায় সবচেয়ে সময়-সম্মানিত এবং সক্রিয় আন্তর্জাতিক আইসিটি ট্রেড অর্গানাইজেশন। এর প্রভাব ১০,০০০ টিরও বেশি আইসিটি কোম্পানিকে কভার করে এবং এই অঞ্চলে প্রায় ৩৫০ বিলিয়ন মার্কিন ডলার আইসিটি আয়ের প্রতিনিধিত্ব করে৷ ASOCIO-এর উদ্দেশ্য হল এর সদস্যদের মধ্যে সম্পর্ক ও বাণিজ্যকে প্রচার করা, উৎসাহিত করা, দেখভাল করা এবং এই অঞ্চলে কম্পিউটিং শিল্পের বিকাশ ঘটানো।

আগামী ২৮ তারিখ সিঙ্গাপুরে অ্যাসোসিওর আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি ২০২২-এর অ্যাওয়ার্ডে জন্য ফিফোটেক’কে মনোনীত করা হয়েছে। ফিফোটেক- এর সিইও এবং বাক্ক্যর সেক্রেটারি জেনারেল তৌহিদ হোসেন বলেন, আমার জন্য, ফিফোটেক পরিবারের জন্য এ অর্জন বিশাল। তিনি বলেন, নমিনেশনের জন্য বাংলাদেশ থেকে আমাদের নাম প্রস্তাব করার বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার দাদাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আমি বিশেষভাবে বলতে চাই আবদুল্লাহ এইচ কাফী ভাইয়ের কথা যে মানুষটা সব সময় বট গাছের মত আমাকে আগলে রাখেন, ওনার দিক নির্দেশনা ছাড়া আমাদের এই অর্জন কখনোই সম্ভব ছিল না।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সুব্রত সরকার টেকভিশন২৪.কমকে বলেন, এবারের অ্যাওয়ার্ড প্রেগ্রামে বাংলাদেশ থেকে বারডেম, ডিওআইসিটি, বিটিআরসি ও ফিফোটেক সহ সরকারি ও বেসরকারি এই ৪টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছে। 

উল্লেখ্য, চলতি মাসের ২৮ তারিখ সিঙ্গাপুরে রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোষা কনভেনশন সেন্টারে এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবং সেখানে আমি নিজে উপস্থিত থাকবো।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি