রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

“সাইবার অপরাধনামা ” বই, অমর একুশে বইমেলায়

টেকভিশন২৪ ডেস্ক: বিশিষ্ট প্রযুক্তিবিদ আরিফ মঈনুদ্দীন এর “সাইবার অপরাধনামা ” বই, অমর একুশে বইমেলা ২০২৪ এ পাওয়া যাচ্ছে সাইবার জালিয়াতির বিভিন্ন ঘটনা সংবলিত বই “সাইবার অপরাধনামা ” সাইবার অপরাধ হলো ডিজিটাল মাধ্যেমে বা পরিসরে সংঘটিত যেকোনো অপরাধমূলক কার্যকলাপ। প্রতিনিয়ত আমরা বিভিন্ন সাইবার অপরাধের মধ্যে পড়ছি, শুধু ব্যক্তি নয়, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, গোষ্ঠী, সরকার, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্মও সাইবার অপরাধের শিকার হচ্ছে শুধুমাত্র সচেতনতার অভাবে।

এই সাইবার অপরাধনামা বইটি লেখার একটাই উদ্দেশ্য হচ্ছে সাইবার অপরাধের বিভিন্ন ধরণ সম্পর্কে জানা, সাইবার অপরাধগুলো কিভাবে এবং কত ভাবে ও কার মাধ্যেমে সংগঠিত হচ্ছে তা জানতে পারবেন এই বই এর মাধ্যমে। ইন্টারনেট সম্পর্কিত ৫৩টি সাইবার অপরাধ এর ঘটনা তুলে ধরা হয়েছে, যেইসব অপরাধ আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়েছে। আপনি যদি এই অপরাধের ধরণ সম্পর্কে জানতে পারেন তবেই আপনি নিজে ও আপনার পরিবার কে সুরক্ষিত রাখতে পারবেন। একটা সময় আসবে সবাই কমবেশি বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মধ্যে পড়ে যাবো, হয়তো আজকে, বা কালকে বা পরশু।

আপনাকে পড়তেই হবে, আপনি ইচ্ছাকৃত না হলেও অনিচ্ছাকৃত ভাবে হলেও এই অপরাধসমূহের বেড়াজালে পড়ে যাবেন। সাইবার অপরাধ সংগঠিত হওয়ার পরে ইনভেস্টিগেশন এর চেয়ে পুর্বেই সচেতনতা বেশি জরুরী। সাইবার অপরাধ বিষয়ে সচেতন করার প্রত্যয়ে, সাইবার জালিয়াতির সব ঘটনা জানতে সংগ্রহ করতে পারেন “সাইবার অপরাধনামা” সাইবার সিকিউরিটি এনালিস্ট এবং প্রশিক্ষক আরিফ মঈনুদ্দীন কাজ করছেন ডিকোডস ল্যাব লিমিটেডে, তিনি একজন সার্টিফাইট ইথিক্যাল হ্যাকার, ডিজিটাল ফরেনসিক এক্সপার্ট ও সার্টিফাইট ইন্সট্রাকটর। তিনি কাজ করেছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে এবং প্রশিক্ষন দিয়েছেন আইন প্রয়োগকারি সংস্থা ও সরকারি কর্মকর্তা দের, তিনি কাজ করেছেন এবং প্রশিক্ষন দিয়েছেন Bangladesh Army, Bangladesh Police, Bank, Telecomunication Sector এবং ICT Division সংস্থাদের, পাশাপাশি তিনি বিভিন্ন সময়ে তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন স্কুল,কলেজ ও ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ ও সেমিনার পরিচালনা করেছেন।

আরিফ মঈনুদ্দীন এর আরো ৩টি বই বাজারে রয়েছে, সাইবার হ্যাকিং এন্ড ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডিজিটাল ফরেনসিক এন্ড ইনভেস্টিগেশন। যতবেশি জানবো ততবেশি সচেতন থাকতে পারবো।

বইগুলো সংগ্রহ করতে পারবেন অমর একুশে বইমেলা ২০২৪, স্টল নংঃ ৩৯ (অদম্য প্রকাশ) এছাড়া অনলাইনে রকমারি থেকে https://www.rokomari.com/book/author/85124/arif-mainuddin

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি