শুক্রবার, জুন ১২, ২০২৬
32 C
Dhaka

সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা নিয়ে গ্রাহকদের পাশে রিয়েলমি

টেকইকম ডেক্স : বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এ বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বাজারে প্রবেশ করে। দৈনন্দিন প্রযুক্তিগত সকল সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটির টেক-ট্রেন্ডি ডিজাইনের শক্তিশালী ফোনগুলো অল্প সময়ের মধ্যেই তরুণদের মন জয় করে নেয়। প্রতিটি পণ্যই বাজারে আনার সাথে সাথে ব্যপক সাফল্য অর্জন করে এবং অনলাইন বিক্রয়ে বেশ কিছু নতুন রেকর্ড তৈরি করে। ব্যবহারকারীদের সুবিধার্থে বর্তমানে বিক্রয়োত্তর সেবাও বাড়াচ্ছে রিয়েলমি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ ই-কমার্স সাইট দারাজ, পিকাবু এবং ইভ্যালি ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ১১০০-এরও বেশি স্টোরে রিয়েলমির স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এই ক্রমবর্ধমান গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দেয়ার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী,  সিলেট, বরিশাল, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত রিয়েলমির ২২টি সার্ভিস সেন্টার আছে। এসব সার্ভিস সেন্টারগুলোতে দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা স্মার্টফোন সংক্রান্ত সকল সেবা দিচ্ছেন।

২০১৮ এর মাঝামাঝি সময়ে স্মার্টফোন বাজারে প্রবেশ করলেও এরই মধ্যে ২৭টি দেশে কার্যক্রম শুরু করেছে রিয়েলমি। শুধু স্মার্টফোন নয়, গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন মূল্যে শক্তিশালী ও কার্যকর এআইওটি সামগ্রীও নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তবে টেক-ট্রেন্ডসেটার ব্র্যান্ডটি কাস্টমারদের সন্তুষ্টিকেই সবসময় এগিয়ে রাখে। সে লক্ষ্যে বিক্রয়োত্তর সেবার দিকে গুরুত্ব দিয়ে রিয়েলমি বিভিন্ন স্থানে সার্ভিস সেন্টার খুলছে।

এখন পর্যন্ত রিয়েলমি বাংলাদেশের বাজারে সি টু, সি থ্রি ও ফাইভ আই লঞ্চ করেছে এবং প্রতিটি স্মার্টফোনই অনলাইন বিক্রিতে ব্যাপক সাড়া পেয়েছে। শক্তিশালী প্রসেসর ও চমৎকার ক্যামেরা পারফরম্যান্সের জন্য সবগুলো ফোনই গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। ট্রেন্ড-সেটিং ডিজাইনের চোখ ধাঁধানো স্মার্টফোনগুলো প্রথম ঝলকেই সবাইকে আকৃষ্ট করে।

‘কোয়াড ক্যামেরা ব্যাটারি কিং’ রিয়েলমি ফাইভ আই-তে রয়েছে ৫,০০০ মিলি-অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, ১১ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যা পাওয়া যাচ্ছে ১২,৯৯০ টাকায়। ডিউড্রপ ডিসপ্লের সি টু-তে রয়েছে ক্রোমবুস্ট ডুয়াল ক্যামেরা,  ১২ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও পি২২ চিপসেট এবং অক্টাকোর প্রসেসর, যার দাম ৮,৯৯০ টাকা। রিয়েলমি সি থ্রি-তে আছে এআই ট্রিপল ক্যামেরা সেটআপ, একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, শক্তিশালী হেলিও জি৭০ প্রসেসর, ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস মিনি ডিউড্রপ ডিসপ্লে এবং এর বাজারমূল্য ১০,৯৯০ টাকা।

সকল স্টোরের পাশাপাশি দারাজ, পিকাবু এবং ইভ্যালিতে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি