শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

শুরু হচ্ছে আইসিটি বিভাগ-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২”

টেকভিশন২৪ ডেস্ক: তৃতীয় বারের মতো শুরু হচ্ছে ‘আইসিটি বিভাগ-চ্যানেল আই “ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ এর আবেদন গ্রহণ। সম্মাননায় পৃষ্ঠপোষকতা করছে আইসটি বিভাগের এটুআই, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া ও এজ প্রকল্প। আগামী জুন ২০২৩ পর্যন্ত ২১ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন পুরস্কার প্রত্যাশীরা। 

আজ তেজগাঁওয়ে চ্যানেল আই হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন “ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড কমিটির প্রধান এবং চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি আরও জানান আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এর গালা ইভেন্ট।

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 এ উপলক্ষ্যে পলক বলেন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও অ্যাপল প্লাস বিনোদনের ধারণাকে পুরোটাই বদলে দিয়েছে। তাই বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে থাকবে না। দেশের গণ্ডি পেরিয়ে কনটেন্ট নির্ভর ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’ বিশ্ব জয় করবে। এ জন্য আইসিটি বিভাগের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেন তিনি। দ্বিতীয় বারের এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চ্যানেল আই-কে মেটাভার্সে পরিণত করারও আহবান জানান তিনি। 

প্রতিমন্ত্রী আরো বলেন, এখন মুভিতে প্রযুক্তি ব্যবহার বেশি হয়। সেই জায়গাটায় আমরা যেতে চাই। এরইমধ্যে আইসিটি বিভাগ থেকে আমরা “মুজিব আমার পিতা” অ্যানেমেশন মুভি তৈরি করেছি। এতে মাত্র ৪৮ মিনিটে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হয়েছে। এখন আমরা স্মার্টআপ বাংলাদেশ থেকে নিজেরাও একটা ওটিটি প্লাটফর্ম তৈরি করছি বলে তিনি জানান।

তরুণদের সৃজনশীল মেধার বিকাশ ঘটাতেই এই আয়োজন উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশে আমাদের সরকার হবে পেপারলেস ও অ্যাকাউন্টেবল। আর ২০৪১ সালের মধ্যে আন্তর্ভূক্তিমূলক স্মার্ট সমাজ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব; সাংস্কৃতিক বিপ্লবকে সফল করতে হবে। সেক্ষেত্রে এই অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারক প্যানেল প্রধান ও নাট্যজন আতাউর রহমান।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি