মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
27.4 C
Dhaka

অপো রেনো এইট টি’তে মূল্যছাড়

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদ উপলক্ষে অপো গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এই অফারের আওতায় আগামী ২২ এপ্রিল অবদি অপো রেনোএইট টি স্মার্টফোন কেনা যোবে মাত্র ৩০,৯৯০ টাকায় (পূর্বের মূল্য ৩২,৯৯০ টাকা)।

অপো সব সময় উদ্ভাবন, অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে সচেষ্ট থাকে। এই ধারাবাহিকতায় সম্প্রতি বাজারে উন্মেচিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির ক্রেতাদের জন্য বিশেষ এই প্রোমো ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে। অপো ডিভাইস ক্রেতারা অফারটি কাজে লাগিয়ে অপো রেনোএইট টি ডিভাইসটি কিনতে পারবেন ২০০০ টাকা ছাড়ে।

উল্লেখ্য, সম্প্রতি হার্ডওয়্যার আপডেট ও অত্যাধুনিক ইমেজিং ফিচার সহ অপো রেনোএইট টি স্মার্টফোন দেশের বাজারে ছাড়া হয়। অভূতপূর্ব ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য এই ফোনে আছে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা সেটআপ। সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আছে ফাইবারগ্লাস-লেদারের প্রিমিয়াম স্টিচ ডিজাইন, আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ৩৩ ওয়াট সুপারভুক সহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি।

এই অফারের পাশাপাশি অপো ভক্তদের জন্য নিয়ে এসেছে বিশেষ ঈদ অফার ক্যাম্পেইন। গ্রাহকরা অপো রেনোএইট টি, অপো এফ২১ প্রো ফাইভজি, অপো এ৭৭এস অথবা অপো এ৭৭ এর মধ্যে যেকোনো ফোন কিনলে অনলাইন লাকি ড্র’তে অংশ নেওয়ার সুযোগ পাবেন। লাকি ড্রয়ের বিজয়ীরা পাবেন আকর্ষণীয় মেগা ঈদ উপহার। উপহারের মধ্যে আছে এয়ার টিকেট ভাউচার (দেশের মধ্যে ভ্রমণের জন্য প্রযোজ্য), মোটরবাইক এবং ইন্টারনেট বান্ডেল অফার। এই ঈদ অফার চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত৷ গ্রাহকদের জন্য আরও আছে ‘শিওর শট গিফট অফার’, যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে! এই অফারের আওতায় অপো এ৭৭ অথবা

অপো এ৭৭এস ফোন কিনলে ব্যবহারকারীরা নিশ্চিতভাবে সাকিব আল হাসানের অটোগ্রাফ সহ টি-শার্ট পাবেন। এছাড়া, অপো এফ২১ প্রো ফাইভজি ক্রয়ের সময় থাকছে লিমিটেড এডিশন গিফট বক্স পাওয়ার সুযোগ।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি