সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

বিপদে রোবট ব্যবহার করতে পারবে পুলিশ

টেকভিশন২৪ ডেস্কঃ সহিংস, সশস্ত্র ও বিপজ্জনক পরিস্থিতিতে রোবট ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর পুলিশ। বুধবার দেশটির পুলিশ বিভাগের বৈঠকে রোবট ব্যবহারের অনুমতি মেলে। কোন কোন পরিস্থিতিতে রোবট ব্যবহার করা যাবে, সে বিষয়ে নীতিমালাও তৈরি করা হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, অন্য কোনো উপায় না থাকলেই কেবল পুলিশ কর্মকর্তারা প্রাণঘাতী এসব রোবট ব্যবহার করা যাবে। এ ছাড়া উচ্চপদস্থ সীমিত কয়েকজন কর্মকর্তাই এ ধরনের রোবট ব্যবহারের অনুমতি দিতে পারবেন।

জানা গেছে, সান ফ্রান্সিসকো পুলিশের কাছে বর্তমানে এক ডজন কার্যকরী গ্রাউন্ড রোবট আছে। সেগুলো দিয়ে বোমা খোঁজার কাজ করানো যাবে। যেখানে কম আলোর কারণে দৃশ্যমানতা কম, সেই সব জায়গায় ব্যবহার করা যাবে। সান ফ্রান্সিসকোর পুলিশের কাছে ২০১০ সাল থেকে এসব বোবট রয়েছে, তবে কখনও সশস্ত্র যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়নি।

পুলিশের একজন মুখপাত্র বলেন, সহিংস, সশস্ত্র ও বিপজ্জনক পরিস্থিতিতে এই রোবট ব্যবহার করা হবে। রোবটগুলো সহিংস, সশস্ত্র, বিপজ্জনক ও জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করে তাকে ঘায়েল করতে পারে। ২০১৬ সালে আমেরিকায় ডালাস পুলিশ প্রথমবার এইরকম রোবট ব্যবহার করেছিল। সেখানে একজন অপরাধীকে মারতে সক্ষম হয়েছিল। ওই অপরাধী পাঁচজন পুলিশকে হত্যা করেছিল।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি