শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
26.2 C
Dhaka

ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড

টেকভিশন২৪ ডেস্কঃ রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে দুইটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের আনন্দ কোটি কোটি ফুটবল ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ইনস্টাগ্রামে দশটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনার অধিনায়ক। সেই ছবিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে।

তিন বছর আগে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি পোস্ট ইনস্টাগ্রামে সবথেকে বেশি লাইক পড়েছে। কিন্তু বিশ্বকাপ হাতে মেসির পোস্ট করা ছবি ইনস্টাগ্রামের সব রেকর্ড ভেঙে দিয়েছে। খেলার মাঠে যেমন রোনালদোকে পেছনে ফেলে বিশ্বকাপ জিতেছেন মেসি ঠিক তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও জনপ্রিয়তার শীর্ষে। মেসির ওই পোস্ট ৬.৭ কোটির বেশি লাইক পড়েছে। যা ইনস্টাগ্রামের ইতিহাসে নতুন রেকর্ড।

প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ বলেন, বিশ্বকাপ জেতার পরে মেসির পোস্ট ইনস্টাগ্রামের ইতিহাসে সবথেকে বেশি লাইক পেয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের দিন জনপ্রিয়তার শীর্ষে ছিল হোয়াটসঅ্যাপও। শুধুমাত্র ফাইনাল ম্যাচ চলাকালীন সময় ২.৫ কোটি মেসেজ পাঠিয়েছেন ব্যবহারকারীরা।

উল্লেখ্য, ২০১৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের পর পোস্ট করা ছবি ইনস্টাগ্রামে ৫.৭ কোটির বেশি লাইক পড়ে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি