বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
31.1 C
Dhaka

মেসির সোনায় মোড়ানো ফোনে যা থাকছে

টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি মাঠে দুর্দান্ত খেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বেশ শৌখিন। বর্তমানে বিশ্বের ধনী খেলোয়াড়দের মধ্যে তৃতীয় স্থানে আছেন তিনি।

মেসির রাজকীয় বাড়ির কথা সবাই জানে। রাজকীয় সব আসবাবপত্রে সাজানো সেই বাড়ি। ব্যক্তিগত উড়োজাহাজসহ কী নেই তার। এছাড়াও মেসির সংগ্রহে আছে ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন এক্সএস ম্যাক্স। আইফোনটি তৈরি করেছে যুক্তরাজ্যের আইডিজাইন গোল্ড।

এই আইফোনে খোদাই করা আছে মেসির নাম, আইকনিক নম্বর ১০, এফসি বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের ব্যাজ। আছে স্ত্রী-সন্তানদের নামও। ফোনটির মূল্য ২১ হাজার মার্কিন ডলার।

আইডিজাইন গোল্ড কোম্পানি সোনায় মোড়ানো আইফোন আরও অনেকের জন্য তৈরি করে। যার মধ্যে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার, ইংল্যান্ডের স্টিভেন জেরার্ড, ফান্সের কিলিয়ান এমবাপ্পে, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনের মতো বিখ্যাত ফুটবলাররা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি