সোমবার, জুন ৮, ২০২৬
27.7 C
Dhaka

সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ডিজিটাল ওয়ানস্টপ সেবা কেন্দ্র চালু

টেকভিশন২৪ ডেস্কঃ দেশের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে থাকা কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের মূলধনের যোগান ও ঋণ গ্রহণের সুবিধাসহ অন্যান্য আর্থিক সেবা সহায়তা প্রদানের লক্ষ্যে এটুআই এর ডিজিটাল সেন্টারগুলো ‘সিএমএসএমই ওয়ানস্টপ সেবা কেন্দ্র’ হিসেবে কাজ করবে। এলক্ষ্যে বুধবার রাজধানীর আগারগাঁও এটুআই এবং এসএমই ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম পিএএ।

প্রধান অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সিনিয়র সচিব জনাব এনএম জিয়াউল আলম পিএএ বলেন, স্মার্ট বাংলাদেশে বিনির্মাণে আমাদের উদ্যোক্তাদেরকেও স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। এলক্ষ্যে ডিজিটাল সেন্টারগুলোকে আমরা ব্লেন্ডেড উপায়ে ওয়ানস্টপ সার্ভিস সেন্টার বা ওয়ানস্টপ সার্ভিস হাব হিসেবে তৈরি করতে হবে। এজন্য সারাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের সঠিক ও প্রয়োজনীয় তথ্যের সমন্বয়ে একটি স্মার্ট ডাটাবেজ তৈরি করতে হবে। আমি বিশ্বাস করি আজকের উদ্বোধন হওয়া নতুন এই উদ্যোগ বাস্তবায়নের ফলে প্রান্তিক পর্যায়ে এটুআই এবং এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরো প্রসারিত হবে এবং যার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারাও লাভবান হবেন।

এসএমই ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কাজী সাখাওয়াত হোসেন, এটুআই এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব নাহিদ সুলতানা মল্লিক, বাংলাদেশ ব্যাংক এর পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) মো. জাকের হোসেইন এবং অনলাইনে যুক্ত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং এটুআই এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ডিজিটাল নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সেজন্য জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে এটুআই উদ্যাগে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এসব ডিজিটাল সেন্টার থেকে সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র যোগানে সর্বাত্মক সহায়তা প্রদান করার লক্ষ্যে এটুআই থেকে নিয়মিতই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

বক্তব্যে প্রদানকালে জনাব আনীর চৌধুরী বলেন, ডিজিটাল জীবনধারায় অভ্যস্থতা তৈরি করার জন্য উদ্যোক্তাদের ডিজিটাল আইডেনন্টিটি নিশ্চিতের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অ্যাক্সেস টু সার্ভিস, অ্যাক্সেস টু মার্কেট, অ্যাক্সেস টু স্কিলস এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স এর সুযোগ প্রসারিত করতে হবে। প্রতিটি জেলা ও উপজেলায় এসএমই হাব স্থাপনে আমাদের এটুআই এর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা প্রয়োজনে দরকারি সেবা প্রদানে বিশেষ ভূমিকা পালন করবেন। ট্যাক্স রিটার্ন, ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহ নতুন নতুন ডিজিটাল সেবা প্রদানে এটুআই এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আগামী বছরের মধ্যে প্রতিটি উপজেলায় একটি করে ডিজিটাল সেন্টারভিত্তিক সিএমএসএমই ওয়ানস্টপ সেবা কেন্দ্র স্থাপনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

সভাপতির বক্তব্যে ড. মো. মফিজুর রহমান বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও কাঙ্খিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শ্রমঘন ও স্বল্প পুঁজিনির্ভর সিএমএসএমই খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দেশের সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য তথ্য, পরামর্শ ও দক্ষতা বৃদ্ধি এবং এ খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে সব ইউনিয়ন/উপজেলা ডিজিটাল সেন্টারকে ‘ওয়ানস্টপ সেবা কেন্দ্র’ হিসেবে স্থাপনের লক্ষ্যে কাজ শুরু করে এসএমই ফাউন্ডেশন এবং এটুআই। প্রাথমিকভাবে ২২ জেলার ২৭ উপজেলার ৩০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পাইলট কর্মসূচি বাস্তবায়ন শুরু করা হয়। এসব কেন্দ্র এসএমই শিল্পের প্রসারে ‘ওয়ানস্টপ সেবা কেন্দ্র’ হিসেবে কাজ করবে যেখানে উদ্যোক্তাগণ ব্যবসা শুরু করা থেকে এর সম্প্রসারণ, ব্যবসায়িক ও কারিগরি প্রশিক্ষণ সহায়তা এবং পরামর্শক সেবা গ্রহণ করতে পারবেন।

এসময় ডিজিটাল সেন্টারভিত্তিক সিএমএসএমই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপনে এটুআই এবং এসএমই ফাউন্ডেশন মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশন এর মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হাসান সাত্তার। এছাড়া এসএমই ফাউন্ডেশন এর উপ-মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহা সঞ্চালনায় অনুষ্ঠানে সিএমএসএমই উদ্যোক্তাদের সেবা প্রদানে বিদ্যমান সমস্যা, বর্তমান কার্যক্রম এবং সম্ভাবনা নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন এটুআই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর জনাব অশোক বিশ্বাস। এসময় অন্যান্যদের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাস্তবায়নাধীন এবং ইউএনডিপি’র সহায়তায় পরিচালিত ‘এটুআই’, এসএমই ফাউন্ডেশন, ব্যাংক ও আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সারাদেশ থেকে অনলাইনে যুক্ত হওয়া উদ্যোক্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি