মঙ্গলবার, জুন ৯, ২০২৬
35.2 C
Dhaka

মেয়েদের জন্য কুইন-দ্য গার্লস প্রোগ্রামিং কাপ ২০২৩ এর নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক:  আইসিপিসি অ্যালগো কুইন-দ্য গার্লস প্রোগ্রামিং কাপ ২০২৩ হলো শুধুমাত্র মেয়েদের জন্য আয়োজিত এক ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতা। আইসিপিসি ফাউন্ডেশনের অনুমতিক্রমে এবং আইবিএম কোয়ান্টামের সৌজন্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মূলত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নির্ধারিত প্রশিক্ষণের পর কোডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্যই এ প্রোগ্রামিং কাপের আয়োজন করা হয়।

এই প্রতিযোগিতায় শুধুমাত্র মেয়েরা এককভাবে অংশ নিতে পারবে। শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন করে এই আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে। এছাড়া প্রত্যেক শিক্ষার্থীর পাশাপাশি একজন শিক্ষকও তার পরামর্শদাতা বা গাইড হিসাবে নিবন্ধন করতে পারবে। পুরো প্রতিযোগিতা জুড়ে শিক্ষার্থীকে অনুপ্রাণিত করা ছাড়া পরামর্শদাতার আর কোন ভূমিকা নেই।

অষ্টম থেকে দ্বাদশ গ্রেডের যে কোনও স্কুল বা কলেজ পর্যায়ের ছাত্রী এখানে নিবন্ধন করতে পারবে। এছাড়া স্মাতক পর্যায়ে অধ্যয়নরত এবং গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধানে নিজের জ্ঞান প্রয়োগ করে কম্পিউটার প্রোগ্রাম শেখার ও লেখার আগ্রহ আছে এমন ছাত্রীরাও এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কমপক্ষে একটি প্রোগ্রামিং ভাষার (সি/সি++/জাভা/পাইথন) জ্ঞান থাকা বাধ্যতামূলক। আগামী ২০ এপ্রিল,২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

শুধুমাত্র মেয়েদেরকে সরাসরি আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য এই প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ আয়োজনের সেরা শিক্ষার্থী গোল্ড মেডেল সহ আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনাল ২০২৩ এ সরাসরি অংশ নিতে পারবেন। এছাড়া সেরা আরও পাঁচ শিক্ষার্থী স্বর্ণপদক পাবেন। এর বাইরে ৬ থেকে ১০তম শিক্ষার্থী রৌপ্য পদক এবং ১১ থেকে ১৫তম শিক্ষার্থী ব্রোঞ্জ পদক পাবেন। প্রত্যেক ক্যাটাগরির সেরা তিন শিক্ষার্থী এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পাবেন। এছাড়া প্রতিটি রাউন্ডের শেষে উপহার তো থাকছেই।

নির্বাচিত মেয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর উপর আগামী ১৫ এপ্রিল তারিখে প্রাকটিস কন্টেস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ এপ্রিল তারিখে কোয়ান্টাম চ্যালেঞ্জের উপর প্রাকটিস কন্টেস্ট, ২৩ এপ্রিল তারিখে প্রিলিমিনারী, ৩০ এপ্রিলে আইসিপিসি অ্যালগো কুইন কোয়ান্টাম চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। আগামী ৬ মে, ২০২৩ তারিখে এ প্রোগ্রামিং প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আইসিপিসি ফাউন্ডেশনের অনুমতিক্রমে এবং আইবিএম কোয়ান্টামের সৌজন্যে ভারতের বিখ্যাত অমৃতা বিশ্ব বিদ্যাপীঠ এই আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে।

বিস্তারিত জানতে : https://www.amrita.edu/algoqueen

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

সর্বশেষ

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি