মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
32.3 C
Dhaka

মিলিটারি রঙে নতুন থার আনলো মাহিন্দ্রা

টেকভিশন২৪ ডেস্ক : জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড মাহিন্দ্রা। সংস্থার অন্যতম জনপ্রিয় একটি গাড়ি থারের নতুন রঙে এলো বাজারে। কিছুদিন আগেই মাহিন্দ্রা থার গাড়ির নেপোলি ব্ল্যাক এবং স্টিলথ ব্ল্যাক রং বন্ধ করে দিয়েছে সংস্থা। পরিবর্তে যোগ হয়েছে নতুন মিলিটারি গ্রিন শেড। যাকে সংস্থা নাম দিয়েছে ডিপ ফরেস্ট।

ডিপ ফরেস্ট মিলিটারি কালার গাড়ির পেট্রল এবং ডিজেল দুই ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। এই একই রং পাবেন মাহিন্দ্রা নতুন গাড়ি ৩এক্সও কম্প্যাক্ট এসইউভি এবং স্করপিও-এন মডেলে।

দুর্দান্ত অফ-রোডিং এসইউভি মাহিন্দ্রা থার। এই গাড়ি তিন রকম ইঞ্জিনের সঙ্গে উপলব্ধ- ১.৫ লিটার টার্বো ডিজেল, ২.২ লিটার টার্বো ডিজেল এবং ২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন। সঙ্গে মিলবে ৬ স্পিড ম্যানুয়াল এবং ৬ স্পিড টর্ক কনভার্টার ট্রান্সমিশন। এক্ষেত্রে ম্যানুয়াল ট্রান্সমিশন কিনলে দাম কম পড়বে এবং অটোমেটিক গিয়ার-সহ কিনলে দাম বেশি পড়বে।

ফিচারের ক্ষেত্রে এতে পাবেন ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সেমি-ডিজিটাল ক্লাস্টার, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, স্টিয়ারিং মাউন্টেড অডিয়ো কন্ট্রোল, এলইডি টেললাইট এবং স্মার্টফোন কানেক্টিভিটি। সেফটি ফিচার্সের ক্ষেত্রে পাবেন ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, সিট বেল্ট রিমাইন্ডার ইত্যাদি।

খুব শিগগির হয়তো বাজারে আসবে নতুন থার। আপডেট হওয়ার ফলে গাড়ির দামও পরিবর্তন হয়েছে। মাহিন্দ্রা থারের যে এন্ট্রি-লেভেল ভ্যারিয়েন্ট রয়েছে তার দাম ভারতীয় বাজারে ১০ হাজার রুপি বেড়েছে। তবে অন্যান্য ভ্যারিয়েন্টের দাম একই রয়েছে। বেস মডেল এএক্স ডিজেল ম্যানুয়াল ভ্যারিয়েন্টের দাম ১১ লাখ ৩৫ হাজার রুপি। যা আগে ছিল ১১ লাখ ২৫ হাজার রুপি। অটোমেটিক ভ্যারিয়েন্ট কিনলে দাম পড়বে ভারতে ১৪ লাখ রুপি (এক্স-শোরুম)।-সূত্র: জাগোনিউজ২৪.কম

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি