শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
30 C
Dhaka

মাইজিপি অ্যাপে ইউরো, কোপা আমেরিকাসহ খেলা দেখুন

টেকভিশন২৪ ডেস্ক: ফুটবল ফ্যানরা এখন ইউরো ২০২০ ও কোপা আমেরিকার মতো তাদের পছন্দের টুর্নামেন্টগুলো উপভোগ করতে পারবেন মাইজিপি অ্যাপের স্পোর্টস ফিচারের মাধ্যমে। এছাড়াও, খেলাপ্রেমীদের জন্য মাইজিপি’তে রয়েছে আকর্ষণীয়  নানা গুডিস ও অফার। মানুষের লাইফস্টাইলের মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার অংশ হিসেবেই সময়োপযোগী এ ফিচার নিয়ে এসেছে  ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। 

ইউরো ২০২০ ও কোপা আমেরিকা’র মতো টুর্নামেন্ট নিয়ে এখন চলছে খেলার মৌসুম; সামনেই অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ। পছন্দের দল ও খেলোয়ারদের নিয়ে ব্যবহারকারীদের উদ্দীপনাকে আরও রোমাঞ্চপূর্ণ করতে গ্রামীণফোনও এর এক্সক্লুসিভ অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম মাইজিপি -কে করেছে আরও  কার্যকরী ও স্বাচ্ছন্দ্যদায়ক। 

দিন হোক কিংবা রাত – ফুটবলপ্রেমীরা যখন বাসা থেকে খেলা দেখবেন, তখন তাদের খাবার অর্ডার করার সুবিধা বৃদ্ধিতে ফুডপ্যান্ডার সাথেও পার্টনারশিপ করেছে গ্রামীণফোন।  এছাড়াও, আরও বেশি সংখ্যক ফ্যানদের মধ্যে খেলা নিয়ে উদ্দীপনা বাড়িয়ে তুলতে গ্রামীণফোন জার্সি ভেন্ডর ইন্ডিগো এবং অনলাইন স্পোর্টস কমিউনিটি প্যাভিলিয়ন, প্লান্টিক, ফুটবল ফ্যানস বাংলাদেশ এবং চেলসি ও ম্যানচেস্টার সিটি সাপোর্টার গ্রুপের সাথেও পার্টনারশিপ করেছে।  

এ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘জুন ও জুলাই মাসে মাইজিপি ব্যবহারকারীরা এ প্ল্যাটফর্মেই ফুটবলের দুনিয়া খুঁজে পাবেন। আর্ন্তজাতিক জনপ্রিয় খেলাগুলো আমরা মাইজিপিতে আনতে পেরে খুবই আনন্দিত।  লক্ষাধিক ব্যবহারকারীর যেখানেই থাকুক আমাদের এই উদ্যোগের সুবিধা নিয়ে খেলা দেখার সুযোগ পাবে । ব্যবহারকারীদের জন্য এমনসব নতুন কিছু নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা ভবিষৎতেও অব্যাহত থাকবে।’

মাইজিপি অ্যাপটি আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করতে: https://Mygp.li/home। 

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি