রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
26.3 C
Dhaka

বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপেও টি২০ বিশ্বকাপ দেখাবে র‍্যাবিটহোল

টেকভিশন২৪ ডেস্ক: রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ‘আইসিসি ম্যানস টি২০ ওয়ার্ল্ড কাপ ২০২১’। টানটান উত্তেজনায়ভরা এবারের বিশ্বকাপের রোমাঞ্চকর সবগুলো ম্যাচ ঘরে বসেই দর্শকদেরকে সরাসরি উপভোগ করার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশে আইসিসি টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টার ‘র‍্যাবিটহোল’।  

নিজস্ব অ্যাপ ও পোর্টালের পাশাপাশি দর্শকদের সুবিধার্থে বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপেও সরাসরি টি২০ বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্মটি- র‌্যাবিটহোল।  

সম্প্রতি রাজধানীর জিপি হাউজে টেলি-অপারেটর কোম্পানি গ্রামীণফোন (জিপি) এর সঙ্গে এ সংক্রান্ত একটি অংশীদারিত্বমূলক চুক্তিও স্বাক্ষর করেছে র‌্যাবিটহোল। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে র‌্যাবিটহোলের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. সালাউদ্দিন চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা জিয়াউদ্দিন আদিল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম রফিক উল্লাহ।

অন্যদিকে, গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন- কোম্পানিটির ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলাইমান আলম, হেড অব কর্পোরেট স্ট্র্যাটেজি তালাল রেজা চৌধুরী এবং স্ট্র্যাটেজিক সোর্সিং এর জেনারেল ম্যানেজার শামিউর রহমান খান।

এই অংশীদারিত্বমূলক চুক্তি অনুযায়ী, পুরো টি২০ বিশ্বকাপজুড়েই বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপে র‌্যাবিটহোল দেখা যাবে। নির্দিষ্ট কিছু ডেটা ও কম্বো প্যাক কেনার মাধ্যমে ঘরে বসেই বিশ্বকাপের জমজমাট ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। গ্রামীণফোণ ওয়েবসাইট ও মাইজিপি অ্যাপে এসব ডেটা প্যাক সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, এবারের টি-২০ বিশ্বকাপে ডিজিটাল ব্রডকাস্টার হিসেবে বাংলাদেশ থেকে অফিসিয়াল সম্প্রচারের স্বত্ব পেয়েছে র‌্যাবিটহোল। ২০১৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে। র‌্যাবিটহোল অ্যাপের মাধ্যমে যাত্রা শুরু করলেও, ইউটিউব চ্যানেল ‘র‌্যাবিটহোলবিডি স্পোর্টস’ এবং ২০১৮ সালে শুরু হওয়া ‘র‌্যাবিটহোলবিডি ডট কম’ পোর্টাল থেকে সব ধরণের খেলা সরাসরি সম্প্রচার করে আসছে স্বল্পসময়ে তুমল জনপ্রিয় হয়ে ওঠা এই প্ল্যাটফর্মটি।

অপরদিকে, বায়েস্কোপ হচ্ছে গ্রামীণফোনের ফ্ল্যাগশিপ এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ও মাইজিপি অ্যাপ হচ্ছে গ্রাহকদের সবচেয়ে জরুরি প্রয়োজন মেটানোর ক্ষেত্রে দেশের শীর্ষ এই টেলিকম প্রতিষ্ঠানটির ‘ওয়ান-স্টপ’ অ্যাপ সার্ভিস।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি