শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

ভিভো ভি২৩ই ’র প্রি-বুকিং শুরু

ভিভো ভি২৩ই’র রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বাজারের সবচেয়ে নতুন ফোনটি সবার আগে কিনতে উদগ্রীব হয়ে থাকেন দেশের ফ্যাশনপ্রেমী তরুণরা। বাজারে আসার আগেই বুকিং করে রাখতে চান অনেকে। এসব ফ্যাশনপ্রেমী তরুণদের জন্যে স্মার্টফোন বাজারে এলো ভিভো’র নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি২৩ই।

৭ ফেব্রুয়ারি, সোমবার থেকে ভিভো ভি২৩ই স্মার্টফোনটির জন্য প্রি-বুকিং দেয়া যাচ্ছে । প্রি-বুকিংয়ের এই সুযোগ থাকবে আগামী ১১ ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত ।  

""</p

সেলফি ক্যামেরায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে ভিভো ভি২৩ই; ভিভো’র ভি সিরিজের পোর্টফোলিওকে আরো সমৃদ্ধ করেছে । ভিভো ভি২৩ই’তে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে স্টেলার ৫০ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা। একইসঙ্গে এআই এক্সস্ট্রিম নাইট পোর্ট্রইেট এবং মাল্টি স্টাইল পোট্রেটের মতো বৈচিত্র্যময় পোর্ট্রইেট মোড যুক্ত হয়েছে ভিভো ভি২৩ই স্মার্টফোনে।

৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটিতে আলাদা স্বাদ এনে দিবে এসব পোর্ট্রইেট মোডগুলো । তোলা যাবে সৃজনশীল সেলফি । এছাড়া স্মার্টফোনটির ডাবল এক্সপোজার মোড, আপগ্রেডেড ডুয়াল ভিউ ভিডিও এবং স্টেডিফেস সেলফি ভিডিও প্রযুক্তি স্মার্টফোনটির শুট্যিং অভিজ্ঞতাকে আরো চমৎকার করবে ।

অনেক ফটোগ্রাফাররা রাতের ছবি তুলতে ভালোবাসেন । কিন্তু অনুন্নত স্মার্টফোনের ক্যামেরার জন্য সেই শখ অনেক সময় পূরণ হয়না । ভিভো ভি২৩ই এই সীমাবদ্ধতাকে দূর করবে । স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের নাইট ক্যামেরা । ভিভো ভি২৩ই’র র‌্যাম ৮ গিগাবাইট এবং রম ১২৮ গিগাবাইট । তবে, স্মার্টফোনটির এক্সটেন্ডেড র‌্যাম ২.০ প্রযুক্তির কারণে স্মার্টফোনটিতে আরো ৪ গিগাবাইট র‌্যাম বাড়ানো যাবে । অর্থাৎ, ভিভো ভি২৩ই স্মার্টফোনে মোট ১২ গিগাবাইট পর্যন্ত র‌্যাম পাবেন ব্যবহারকারীরা ।

চমৎকার ব্যাটারি পাওয়ার ও প্রসেসর থাকার পরেও স্মার্টফোনটির ডিজাইনের সাথে কোনো আপোষ করেনি ভিভো। ভিভো ভি২৩ই’র থিকনেস মাত্র ৭ দশমিক ৩৬ মিলিমিটার। এন্টি গ্লেরিয়েন্ট গ্লাস ডিজাইন স্মার্টফোনটিকে সিলকি এবং স্মুথ লুক দিয়েছে।

অপারেটিং সিস্টেম ফানটাচ ওএস ১২ দিয়ে পরিচালিত হচ্ছে ভিভো ভি২৩ই। ব্যাটারিটি ৪০৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সক্ষমতার। ব্যাটারিটির চার্জ ধারণ ক্ষমতাকে শক্তিশালী করতে রয়েছে ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। স্মার্টফোনটি পাওয়া যাবে মুনলাইট শ্যাডো এবং সানশাইন কোস্ট রঙে । ভিভো ভি২৩ই স্মার্টফোনটির বাজারমূল্য ২৭,৯৯০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি