মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

ভিভো ওয়াই২১ ফোনে ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষনা

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো সম্প্রতি বাংলাদেশে এনেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই২১। প্রি -অর্ডার শেষে ২১-সেপ্টেম্বর থেকে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ভিভো’র যেকোনো অথোরাইজড আউটলেটে এবং জিএন্ডজি, পিকাবু.কম, অথবা.কম এবং রবিশপ ই -কমার্স প্ল্যাটফর্মে।

সেই সাথে চলছে ভিভো’র আকর্ষণীয় পুরস্কারের আয়োজন। ভিভো তাদের ক্রেতাদের জন্য বিভিন্ন পুরস্কার প্রদান করছে, যার মধ্যে একজন ভাগ্যবান বিজয়ীর জন্য ১০ লাখ টাকার পুরস্কারও রয়েছে। নতুন মডেলের স্মার্টফোন ভিভো ওয়াই ২১ এর যাত্রা উপলক্ষে ভিভো’র এই চমকে দেওয়া আয়োজন; যা বাংলাদেশের স্মার্টফোন ইন্ডাস্ট্রির ইতিহাসে এই প্রথম । এছাড়াও রয়েছে ২১০০ টাকা ক্যাশব্যাক এবং নিশ্চিত ভিভো গিফটবক্স পাওয়ার সুযোগ। ভাগ্যবান বিজয়ী নির্বাচন লাইভ করা হবে ভিভো বাংলাদেশের ফেইসবুক পেইজ থেকে।

ভিভো বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিআর) রিয়াসাত আহমেদ বলেন, “ভিভো গ্রাহকদের চাহিদা বুঝতে পারে এবং ভিভো ওয়াই সিরিজ বাংলাদেশের তরুণ গ্রাহকদের প্রতীক। ভিভো ওয়াই২১ হলো আউটলুক এবং পারফরম্যান্সের নিখুঁত এক সংমিশ্রণ। স্মার্টফোনটি অত্যন্ত আকর্ষণীয় এবং নির্ভরযোগ্য। স্লিক ডিজাইন  এবং ৮.০ মিমি সুপার স্লিম বডিসহ, ভিভো ওয়াই২১ বাজেট ফ্রেন্ডলি তালিকার সেরা স্মার্টফোনগুলির মধ্যে একটি।’’ তিনি আরও যোগ করেন, “পূর্বে চালু হওয়া ভিভো ওয়াই২০ বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছিল, যা আমাদের গ্রাহকদের জন্য একটি অল-ইন-ওয়ান বাজেট স্মার্টফোন তৈরিতে অনুপ্রাণিত করেছিল, আর এরই ধারাবাহিকতার রূপ ভিভো ওয়াই২১ । “

ভিভো ওয়াই২১ এর পেছনে ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এই মেইন ক্যামেরার মাধ্যমে বোকেহ ছবির অভিজ্ঞতা নেওয়া যাবে দারুণভাবে। ছবিতে সৃজনশীলতা তুলে ধরা যাবে। আর ম্যাক্রো ক্যামেরাটি দিয়ে ৪ সেন্টিমিটার পর্যন্ত স্পষ্টভাবে ফোকাস করা যাবে। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটিতে নেচারাল ফেস বিউটি অ্যালগরিদম ফিচার রয়েছে। পোর্ট্রইেট মোডে গিয়ে ফেস বিউটি অ্যালগরিদমটি ব্যবহার করা যাবে। পোর্ট্রইেট মোডে পোজ গাইড ফিচারও রয়েছে; যা ব্যবহারকারীদেরকে বিভিন্ন ধরণের ফান সেলফি পোজ দিতে সাহায্য করবে। ফোনটির ক্যামেরায় ফিল্টার ২.০ ফিচার রয়েছে যা থেকে বিভিন্ন ধরণের রঙ পছন্দ করে নেয়া যাবে এবং অন্ধকার ও আলোর সংমিশ্রণে ছবিকে করবে আরো দূর্দান্ত ।

ভিভো ওয়াই২১-এ মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সাথে রয়েছে দ্বিতীয় প্রজন্মের ৪ জিবি + ১ জিবি এক্সটেন্ডেড র‌্যাম প্রযুক্তি এবং রয়েছে ৬৪ জিবি’র রম, যা আলাদা মেমোরী কার্ড ব্যবহারের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটির ডিসপ্লে ৬.৫১ ইঞ্চির; ডিজাইনও বেশ আকর্ষনীয় ও স্লিম। দ্রুত ও সহজে আনলক করার জন্যে রয়েছে সুপার স্লিম বডির সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিও।

ভিভো’র নতুন এই স্মার্টফোনে বাজেটের মধ্যেই মিলবে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং আউটলুকের চমৎকার সমন্বয় । ভিভো ওয়াই২১-এ রয়েছে ৫০০০ মিলিএম্পিয়ার ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে টাইপ-সি পোর্ট; যা একবার ফুল চার্জে  ১০ ঘন্টা অনলাইন গেমিং এবং ১৫ ঘন্টা ভিডিও দেখা সম্ভব ।

ভিভো ওয়াই২১ এর আরও একটি অন্যতম  বৈশিষ্ট্য এর রিভার্স চার্জিং ক্ষমতা যা ব্যবহারকারীদের স্মার্টফোনটিকেই  পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার  করতে দেয়। মেটালিক ব্লু এবং ডায়মন্ড গ্লো এই দুইটি রঙে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২১ ।

ভিভো ওয়াই২১ স্মার্টফোনটির মূল্য রাখা হচ্ছে মাত্র ১৪,৯৯০ টাকা।

ভিভো ওয়াই২১ প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে # https://www.vivo.com/bd/products/y21

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি