মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
27 C
Dhaka

ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে : আইএসপিএবি

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ১৮ অক্টোবর হতে বন্ধ করা হবে-এমন একটি গুজব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।

এটি সত্য নয় এবং সোশ্যাল মিডিয়ায় দেয়া এ সংক্রান্ত ঘোষণা-পোস্ট বিভ্রান্তিমূলক এবং মিথ্যা বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি।

সংগঠনটির সভাপতি আমিনুল হাকিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে শনিবার রাতে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএসপিএবির পক্ষ হতে ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার ঘোষণা সংক্রান্ত একটি পোস্ট ব্যাপকভাবে প্রচার হচ্ছে, যা জনমনে বিভ্রান্তির উদ্রেক করেছে।

এ সংক্রান্ত পোস্টে বিভ্রান্ত হওয়া ও শেয়ার করা হতে বিরত থাকার আহবান জানিয়েছে তারা।

আইএসপিএবি বলছে, আসলে ২০২০ সালে গ্রাহক পর্যন্ত সংযোগ স্থাপনে ঝুলন্ত তারের বিকল্প ব্যবস্থা না করে তার কাটায় ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধ করার এই কর্মসূচি দিয়েছিলেন তারা। সেখানে ওই বছরের ১৮ অক্টোবর হতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে বাসা-বাড়ি, অফিস ও ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট ডেটা কানেক্টিভিটি এবং ক্যাবল টিভি বা ডিস বন্ধ রাখার কর্মসূচি ছিলো। কিন্তু পরে কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং তা একদমই বাস্তবায়িত হয়নি ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি