বুধবার, জুন ৩, ২০২৬
28.3 C
Dhaka

১২৪ বিলিয়ন ডলারের সম্পদের অধিকাংশ বেঁচে থাকতে দান করতে ইচ্ছুক বেজোস

টেকভিশন২৪ ডেস্কঃ নিজের বেশিরভাগ সম্পদ জীবদ্দশাতেই দান করে দেবেন বিশ্বের চতুর্থ ধনী জেফ বেজোস। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সংস্থা অ্যামাজ়নের সাবেক সিইও সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন, ১২৪ বিলিয়ন মার্কিন ডলার সম্পদের অধিকাংশ বেঁচে থাকতে দান করতে ইচ্ছুক।

কী পরিমান অর্থ তিনি দান করবেন এবং দান করা অর্থ কোন কোন খাতে ব্যয় করা হবে, সাক্ষাৎকারে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি বেজোস। তিনি বলেছেন, কোন খাতে দান করা হবে বিষয়টি নির্ধারণ করা এতো সহজ নয়। লরেন সানচেজ নামে আমার একজন অংশীদার রয়েছেন, তিনি বর্তমানে জনহিতকর বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। কীভাবে ও কোন খাতে এ অর্থ ব্যয় হবে, সে ব্যাপারগুলো সানচেজ দেখাশোনা করছেন।

কয়েক বছর আগেই জলবায়ু পরিবর্তন জনিত সংকট মোকাবিলায় ‘বেজোস আর্থ ফান্ড’ নামে একটি তহবিল গঠন করেছিলেন তিনি। সেই তহবিলে অর্থের পরিমাণ ছিল ১ হাজার কোটি ডলার। বেজোসের চালু করা আর্থ ফান্ডে কয়েকজন ধনকুবের ১০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০২১ সালের শেষ দিকে অ্যামাজ়নের সিইও পদ ছেড়ে দিয়েছেন বেজোস, তবে এখনও সংস্থায় এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে রয়েছেন। সেই সঙ্গে মহাকাশ গবেষণা সংস্থা ব্লু অরিজিন এবং সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের মালিক তিনি।

তার আগেও ওয়ারেন বাফেট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কটসহ অনেক ধনকুবেরই নিজের সম্পত্তি দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি