শনিবার, জুলাই ২৫, ২০২৬
26.1 C
Dhaka

বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন হেলিও ৫০

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে তরুণ প্রজন্মের চাহিদাকে গুরুত্ব দিয়ে হেলিও নিয়ে এসেছে হেলিও ৫০ নামে নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। ৯০ হার্জ রিফ্রেশরেট হাই ব্রাইটনেস ডিসপ্লে, ৬ জিবি র‍্যামের সঙ্গে ১২৮ জিবি স্টোরেজ, ১০৮ মেগাপিক্সেল ইউএইচডি ক্যামেরা, মিডিয়াটেক জি৮৮ হেলিও প্রসেসরসহ দারুণ সব অত্যাধুনিক ফিচার পাওয়া যাবে স্মার্টফোনটিতে। মিলবে রেডিয়াম গ্রীন, হানি ডিউ গ্রীন এবং কসমিক গোল্ড নান্দনিক তিনটি রঙয়ে। মূল্য ১৪ হাজার ৬৯৯ টাকা।

৬ দশমিক ৭২ ইঞ্চি ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল এলটিপিএস ডিসপ্লে। এর রেজ্যুলেশন (১০৮০x২৪০০) এবং পিক ব্রাইটনেস ৫০০ নিটস। ফলে ভিডিও কন্টেন্ট দেখার অভিজ্ঞতা হবে দারুণ। এ ছাড়া ৬ জিবি র‍্যামের পাশাপাশি আরও ৬ জিবি র‍্যাম বাড়ানোর সুযোগ রয়েছে ফোনটিতে। স্টোরেজের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে এতে রয়েছে ১২৮ জিবি র‌ম। এর পাশাপাশি ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আর মিডিয়াটেক জি৮৮ হেলিও প্রসেসরের ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে এ্যান্ড্রোয়েড ১৪। এর পাশাপাশি এই স্মার্টফোনটির একটি ৮ জিবি র‍্যাম ভার্সনও কিছুদিনের মধ্যেই বাজারে পাওয়া যাবে।   

স্মার্টফোনটির পুরুত্ব ৮ দশমিক ৭৯ মিলিমিটার। ওজন ব্যাটারি সহ ২১৫ গ্রাম। গ্লাস ব্যাক পার্ট এর সিল্কি স্মুথ ফিনিশিং এর ফোনটি দিচ্ছে দুর্দান্ত লুক। এ ছাড়াও এতে রয়েছে দ্রুত ফোন লক-আনলক করতে সহায়ক সাইড-মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৩ ওয়াটের বোথ সাইড টাইপ সি চার্জার থাকায় ফোনটি একবার চার্জে চলবে সারাদিন।

হেলিও ৫০ স্মার্টফোনে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটাপ যেটাতে মেইন সেন্সর হিসেবে আছে ১০৮ মেগাপিক্সেল ইউ এইচ ডি ক্যামেরা ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং ০.০৮ এর ডেপথ সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য থাকছে ৩২ মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা। স্মার্টফোনটিতে চমৎকার ছবি তোলার জন্য রয়েছে বিভিন্ন ক্যামেরা মোড। এমনকি রাতেও পরিষ্কার ছবি তোলার জন্য ব্যাকসাইডে ফ্ল্যাশসহ রয়েছে নাইট মোড। এ ছাড়াও থাকছে পোট্রেইট, ফটো, ভিডিও, প্যানোরামা, স্লো-মো, টাইম-ল্যাপস, প্রো, এইচডিআর ইত্যাদি।  শখের ফটোগ্রাফির জন্য এটি হবে বাজেটের মধ্যে সেরা স্মার্টফোন।

এছাড়াও এই স্মার্টফোনের সাউন্ড সিস্টেমে আছে স্টেরিও ডুয়াল স্পিকার সিস্টেম যা ২০০% পর্যন্ত ভলিউম বৃদ্ধি করা যাবে।

তাছাড়া স্মার্টফোনটিতে রয়েছে জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, ম্যাগনোটোমিটার সহ সকল প্রয়োজনীয় সেন্সর।

আজ (৪ জুন) থেকে দেশের যেকোনো স্মার্টফোনের শোরুম গুলোতে পাওয়া যাবে গ্রামীন ফোনের বান্ডেল অফার সহ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি