শনিবার, অক্টোবর ৩, ২০২৬
29.6 C
Dhaka

তরুণদের জন্য বাংলালিংক ও গুগলের কর্মসংস্থান বিষয়ক যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তরুণদের কর্মসংস্থানে সহায়তা করার লক্ষ্যে গুগল-এর চাকরি ও ক্যারিয়ার গঠনভিত্তিক অ্যাপ কর্ম জবস-এর সাথে একটি যৌথ উদ্যোগ গ্রহণ করেছে।

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস আজ অনুষ্ঠিত এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন। গুগল-এর নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল এই ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যুক্ত ছিলেন।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এছাড়াও এতে যুক্ত ছিলেন বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর এবং হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টিনিবিলিটি আংকিত সুরেকা।

এই উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংক-এর কাস্টোমার সেন্টারগুলিতে কর্ম জবস-এর বিশেষ কিয়স্ক রাখা হবে। এই কিয়স্কগুলিতে কর্ম জবস-এর প্রতিনিধিরা অ্যাপটির মাধ্যমে কীভাবে চাকরি সন্ধান ও বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করতে হয় সে বিষয়ে চাকরিপ্রার্থীদেরকে নির্দেশনা দেবেন। এছাড়া সিভি, ইন্টারভিউ ও চাকরি সংক্রান্ত অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করবে কর্ম জবস।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেন, “প্রযুক্তিতে উন্নত একটি জাতি গঠনের যে স্বপ্ন আমরা দেখি তা বাস্তবায়নের ক্ষেত্রে এই ধরনের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ পেতে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমি এই যৌথ উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে এর সাফল্য কামনা করি।”

বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন,“আমরা মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির তথ্য ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া গেলে দেশের সার্বিক কর্মসংস্থান পরিস্থিতি আরও অগ্রসর হবে। সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক তরুণদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্ম জবস-এর সাথে আমাদের এই অংশীদারিত্বের মাধ্যমে আরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজেদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবে।”

গুগল-এর নেক্সট বিলিয়ন ইউজারস ইনিশিয়েটিভ টিমের অপারেশনস লিড বিকি রাসেল বলেন, “কর্ম জবস-এর সাথে এই অংশীদারিত্বের জন্য আমি বাংলালিংক-কে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের কার্যক্রমকে দেশের নানা প্রান্তের চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টারে অবস্থিত কর্ম জবস-এর কিয়স্কের মাধ্যমে আরও বেশি সংখ্যক চাকরি প্রার্থী ও চাকরিদাতাকে আমরা সাহায্য করতে সক্ষম হবো। তারা আমাদের প্ল্যাটফর্মের জব সার্চিং, আপস্কিলিং ও ট্রেইনিং ফিচারগুলির মাধ্যমে উপকৃত হবে।”

তরুণদের ক্ষমতায়নে অবদান রাখতে বাংলালিংক অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করবে প্রতিষ্ঠানটি।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি