শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29.7 C
Dhaka

বন্যার সাতদিন আগেই পূর্বাভাস দেবে গুগলের এআই প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: সাধারণত প্রাকৃতিক দুর্যোগ বন্যার ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর আগাম পূর্বাভাসের কোনো ব্যবস্থা নেই। এবার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে নদীর আশপাশের এলাকায় বন্যার পূর্বাভাস দেয়ার প্রযুক্তি তৈরি করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

বন্যার প্রায় সাতদিন আগে সতর্কবার্তা দিতে পারবে গুগলের এআইনির্ভর প্রযুক্তি। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক জার্নাল নেচারে এ প্রযুক্তির তথ্য উঠে এসেছে। খবর এনগ্যাজেট।

গুগল তাদের এআই মেশিন লার্নিং মডেলকে নদী-সংক্রান্ত ঐতিহাসিক ঘটনা, নদী স্তরের রিডিং, উচ্চতা ও ভূখণ্ডের রিডিংসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে বন্যার পূর্বাভাসবিষয়ক এ প্রযুক্তিটি তৈরি করেছে। এছাড়া গুগল স্থানীয় মানচিত্রের মাধ্যমে নদী যেসব এলাকায় আছে সেসব স্থানে বন্যার ভার্চুয়াল সিমুলেশন চালিয়েছে। এর মাধ্যমে এআই মডেলটি আসন্ন বন্যার সঠিক পূর্বাভাস করার জন্য প্রশিক্ষিত হয়েছে।

আপাতত গুগলের বন্যার পূর্বাভাসের এআই প্রযুক্তিটি নির্দিষ্ট কিছু এলাকার জন্য চালু করা হলেও গুগল আশা করছে আগামীতে এ প্রযুক্তি বিশ্বব্যাপী বন্যা পূর্বাভাস করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

যদিও গুগলের এ প্রযুক্তিটির মাধ্যমে প্রতিবার সাতদিন আগে বন্যার পূর্বাভাস দিতে পারেনি। তবে গড়ে প্রায় পাঁচদিন আগে পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে। গুগল জানিয়েছে, এ প্রযুক্তির মাধ্যমে গুগল প্রায় ৮০টি দেশের বন্যার সঠিক পূর্বাভাস প্রদান করতে সক্ষম হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি