মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
28.9 C
Dhaka

বন্দী জীবনে সঙ্গী টেলিভিশন

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক করোনা মহামারির ফলে বহুদিন যাবৎ আমরা চার দেয়ালের মাঝে এক ধরণের বন্দী জীবন কাটাচ্ছি। প্রযুক্তির কল্যাণে এখন টেলিভিশনে যুক্ত হয়েছে বিভিন্ন নতুন নতুন ফিচার ও আধুনিক সুবিধা। নিজেকে সুরক্ষিত রাখতে চার দেয়ালে বন্দী থাকলেও, মানুষ এসব অত্যাধুনিক টিভির কল্যাণে অবসরকে আর নিছক বিরক্তি মনে করছে না – ছোট্ট ড্রয়িং রুমে বসে টিভির পর্দায় চোখ রেখে মানুষ এখন পুরো পৃথিবীটাকেই দেখছে।

মানুষের বিনোদনের ঝুলিতে নতুন মাত্রা যোগ করতে বিভিন্ন টিভি নির্মাতা প্রতিষ্ঠান অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ চমৎকার ডিজাইনের টিভি এনেছে বাজারে। ক্রেতাদের ক্রয়ক্ষমতা, পছন্দ ও রুচির ওপর ভিত্তি করে বিশ্বখ্যাত কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং -এরও বিভিন্ন ধরণের টিভি রয়েছে।

স্যামসাং –এর স্মার্ট টিভিগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এদের দুর্দান্ত ফিচার। এসব টিভিতে ইন্টারনেট সংযোগের মাধ্যমে সরাসরি স্যাটেলাইট টিভি চ্যানেল দেখার পাশাপাশি ইউটিউব, নেটফ্লিক্স ও প্রাইম ভিডিওতে উপভোগ করা যাবে পছন্দের ভিডিও ক্লিপ, সিনেমা ও টিভি সিরিজ। করোনা মহামারির জন্য এখন অধিকাংশ অফিস এবং অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে ঘরে বসে; হোম অফিস বা অনলাইন স্কুলকে আরও সহজ করবে এই স্মার্ট টিভিগুলো। টিভিগুলোর দুর্দান্ত ফিচারগুলোর একটি হলো ভয়েস অ্যাসিসটেন্ট সেবা। এলেক্সা বা গুগলের মাধ্যমে ব্যবহারকারী মুখে কথা বলেই তার পছন্দের চ্যানেল দেখা, ইচ্ছামত সাউন্ড বাড়ানো কমানো, পছন্দসই সিনেমা চালু করা ইত্যাদি সহজেই পরিচালনা করতে পারবেন।

স্যামসাং এর সকল টিভিতে এলইডি প্যানেলে আছে ২ বছরের ও স্পেয়ার পার্টসে ১ বছরের ওয়্যারেন্টি এবং সাথে আছে ৫ বছরের ফ্রি সার্ভিসিং সুবিধা। অনলাইনে অর্ডার করলে ক্রেতারা পাবেন ফ্রি হোম ডেলিভারি ও ইন্সটলমেন্ট সুবিধা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্যামসাং এ চলছে ‘বিগ অফার ঈদ জমবে এবার’ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের অধীনে, ক্রেতারা ৫৫ ইঞ্চি অথবা ৭৫ ইঞ্চি ফোরকে স্মার্ট ক্রিস্টাল ইউএচডি কিনে জিতে নিতে পারবেন এয়ার পিউরিফায়ার অথবা ওয়াশিং মেশিন। পণ্য দু’টির কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে ০% ইন্টারেস্টে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এছাড়াও, ক্রেতারা নির্দিষ্ট মডেলের টিভি কিনে উপভোগ করতে পারবেন ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইউএইচডি টিভির সাথে সাউন্ড বার ক্রয় করলে ক্রেতারা পাবেন সাউন্ডবারে ৫০ শতাংশ ছাড়। এক্সচেঞ্জ অফারে ক্রেতারা টেলিভিশনে পাবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড়।

সঙ্কটকালীন সময়ে ঘরে বসে মানসম্মত সময় কাটাতে ও পরিবারের সবাই মিলে একসাথে সিনেমা, খেলাধুলা, সংবাদ, গেমিং সবকিছুর দারুণ অভিজ্ঞতা নিতে আপনিও ঘরে নিয়ে আসতে পারেন এমন অত্যাধুনিক প্রযুক্তির টিভি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি