শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.4 C
Dhaka

নারী কর্মীদের জন্য ‘মনের জানালা’ আয়োজন করেছে বিক্রয়

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম গত ২৪ জুন, বিক্রয়-এর কর্মীদের অংশগ্রহণে প্রধান কার্যালয়ে ‘মনের জানালা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এবারের আলোচ্য বিষয় ছিলো ‘Women & Work’। বিক্রয় ডট কম জাতিসংঘের #HeforShe প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে। তরুণ নারী কর্মীদের মধ্যে নেতৃত্বের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে গত পাঁচ বছর ধরে প্রতি তিন মাস অন্তর এ অনুষ্ঠানটি হয়ে আসছে।

এবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার (জেন্ডার) সানজিদা আহমেদ। এছাড়াও বিক্রয়-এর পক্ষ থেকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন এবং হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম।

কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ‘মনের জানালা’ ফোরামটি গঠিত হয়। ‘মনের জানালা’ ফোরামটি প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সকল ক্ষেত্রে নারী সদস্যগণের অংশগ্রহণ উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে ফোরামের উপদেষ্টা- রেহেনুমা ইসলাম এবং ঈশিতা শারমিন নিয়মিত কাজ করে যাচ্ছেন। নারী কর্মীদের পাশাপাশি এই ফোরামে পুরুষ কর্মীরাও তাঁদের মতামত জানাতে পারেন।

মনের জানালা প্রসঙ্গে অনুষ্ঠানের অতিথি এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর প্রোগ্রাম ম্যানেজার (জেন্ডার) সানজিদা আহমেদ বলেন, “‘মনের জানালা’ – যদি এক কথায় বলা যায়, প্রোগ্রামটি প্রতিটি নারীর মনের কথা বলার মতো একটি প্ল্যাটফর্ম। সত্যিই এই প্রোগ্রামটি বিক্রয়-এর একটি প্রশংসনীয় একটি উদ্যোগ। এই প্রোগ্রামটি বাস্তবায়নে বিক্রয়-এর ব্যবস্থাপনা পর্ষদের আন্তরিকতা দৃশ্যমান। এছাড়া প্রতিটি কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রোগ্রামটিকে আরও প্রাণবন্ত করেছে। আমি বিক্রয়-এর ব্যবস্থাপনা পর্ষদের প্রতি আন্তরিক ধন্যবাদ সহ উত্তরোত্তর উন্নতি কামনা করছি।”

বিক্রয় ডট কম-এর হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম বলেন, “বিক্রয় প্রতিটি মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী। ‘মনের জানালা’ এমন একটি জায়গা, যেখানে বিক্রয়-এর নারী কর্মীরা তাদের কাজের পরিবেশ এবং কাজ করতে গিয়ে একজন নারী হিসেবে যেসব প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তা নিয়ে দ্বিধাহীনভাবে কথা বলতে পারেন। প্রতিবার অনুষ্ঠানে আমরা এমন একজন নারীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাই, যিনি সমাজে প্রতিষ্ঠিত এবং তাঁর প্রতিষ্ঠিত হয়ে উঠার গল্প আমাদের কর্মীদের অনুপ্রেরণা যোগাতে পারে। আমি আশা করি এসকল নারীদের জীবনের গল্প আমাদের কর্মীদের কর্মজীবনে সাফল্য অর্জনে উজ্জীবিত করবে।”

বিক্রয় ডট কমএর ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “‘মনের জানালা’ বিক্রয়-এর একটি ঐতিহ্য ও ব্যতিক্রমধর্মী নিয়মিত আয়োজন। ব্যবস্থাপনা পর্যায়ে নারী ও পুরুষ কর্মীদের বৈচিত্র্য সবসময়ই ভালো ফলাফল বয়ে আনে, তবে তারপরও বেশিরভাগ প্রতিষ্ঠানগুলিতে নেতৃত্বের ভূমিকায় নারীদের অংশগ্রহণ কম থাকে। বিক্রয়-এ আমরা সবসময়ই নারী ও পুরুষ উভয়কে সমান সুযোগ দিয়ে থাকি যাতে করে তাঁরা সেই আত্মবিশ্বাসটি গড়ে তুলতে পারে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি