শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
33 C
Dhaka

পদ্মা সেতু উদ্বোধনের পর খরচ কমতে পারে মুঠোফোন ব্যবহারে

টেকভিশন২৪ ডেস্ক: আজ পুরানা পল্টনের ফেনী সমিতিতে এনডিএম কর্তৃক প্রস্তাবিত বাজেট পর্যালোচনা নিয়ে নাগরিক মতবিনিময় সভায় অতিথির বক্তব্যে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আর এ সেতু উদ্বোধন হবার পর মুঠোফোন ব্যবহার এ খরচ কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, আমরা দেশের নাগরিক সমাজ এবং দেশ ও বাসি গর্ববোধ করছি এই সেতু নির্মাণে মুঠোফোন ব্যবহারকারীরা তাদের সামান্য অংশ গ্রহণের মাধ্যমে এই সেতু নির্মাণ হওয়ায়। এ ধরনের প্রকল্প সফল ভাবে শেষ করতে পারায় ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সরকারকে ধন্যবাদ।

তিনি বলেন, আপনারা জানেন যে, সরকার ২০১২-১৩ অর্থবছর থেকে মুঠোফোনে কথা বলা ও ডাটা ব্যবহার করার ক্ষেত্রে পদ্মা সেতুর নির্মাণের জন্য ১ শতাংশ সারচার্জ বাবদ আদায় করে আসছে। যার পরিমাণ বছরে প্রায় ২৬০ কোটি টাকা। অর্থাৎ পদ্মা সেতুতে গ্রাহকদের প্রদেয় অর্থের পরিমাণ এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬শত কোটি টাকা।

বছরে দেশের চারটি মুঠোফোন অপারেটরের ভয়েস কল ও ইন্টারনেট ডাটা রিচার্জ এর পরিমাণ বা ব্যবসার পরিমাণ হয় প্রায় ২৫-২৬ হাজার কোটি টাকার।এই সেতু নির্মাণে সামান্যতম অংশগ্রহণকারী হিসেবেও গর্ববোধ করি এবং সরকারকেও সহযোগিতা করতে পাড়ায় আমরা সারা জীবন কৃতার্থ থাকবো।

কিন্তু বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি বিচার বিবেচনা করে গ্রাহকদের ব্যয় ও জীবনযাত্রা বৃদ্ধি পেয়েছে। যেহেতু পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি পদ্মা সেতু উদ্বোধনের দিন থেকে গ্রাহকদের কাছ থেকে আদায় করা ১ শতাংশ সারচার্জ আদায় না করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি সারচার্জ আদায় করা না হয় তাহলে গ্রাহক দের খরচ কমিয়ে আনা সম্ভব।

আমরা কথা দিচ্ছি যে, ভবিষ্যতে এধরনের মেগা প্রকল্পে আমরা অংশগ্রহণ অব্যাহত রাখব। বর্তমান পরিস্থিতি বিচার বিবেচনা করে আপাতত এ অর্থ আদায় বন্ধ করার নির্দেশনা চলতি বাজেট অধিবেশনে ঘোষণা করা হবে বলে আমরা প্রত্যাশা করি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজনৈতিক দল এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ। বার্তা প্রেরক লোটাস জামিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। –প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি