শনিবার, মে ৯, ২০২৬
31 C
Dhaka

বিসিএস কম্পিউটার সিটিতে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক এক ক্ষণ পালন করছেন বাংলাদেশের মানুষ। পদ্মা সেতু বলেই হয়ত এত আয়োজন, এত উৎসব। তার চেয়ে বড় বিষয় হলো নানা ইতিহাসের সাক্ষী এ দেশের দৃঢ় কণ্ঠের অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি। নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণ করবো বলে যে কথা তিনি জনগণকে দিয়েছিলেন তা পালন করেছে শেখ হাসিনা। গত ২৫ জুন সকালে উদ্বোধন করা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতু ।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সম্প্রতি বিসিএস কম্পিউটার সিটিতে (আইডিবি ভবন) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে ব্যবস্থাপনা কমিটি কেক কেটে উৎসব পালন করেন। রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনের নিচতলায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। এ সময় মোনাজাতের মাধ্যমে সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু)। তিনি বলেন, কোটি মানুষের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দঢ়তা ও আন্তরিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সত্যিই প্রশংসনীয় ও বিরল। এই সেতু দেশের অর্থনীতিতে বিরাট সমৃদ্ধি অর্জন করবে।

পদ্মা সেতু
পদ্মা সেতু

স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, এই সেতু দক্ষিণবঙ্গসহ সারা দেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আনন্দের বার্তা নিয়ে আসবে। ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান বিসিএস কম্পিউটার সিটির প্রথম (সাবেক) সভাপতি আহমেদ হাসান জুয়েল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, উপদেষ্টা মো. মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মো. মোশাররফ হোসেন সুমন, মো. জাহিদুল আলম, মো. আকতার হোসেন খান, ফজলুল বারী লিটন, মো. আনোয়ারুল রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জাহেদ আলী ভূঁইয়া।

এই সপ্তাহের জনপ্রিয়

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

সর্বশেষ

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

ব্র্যাক ইউনিভার্সিটি ফুটসালে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘কিকফেস্ট-২০২৬’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার...

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের রংপুর আঞ্চলিক পর্ব সম্পন্ন

টেকভিশন২৪ ডেস্ক: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো '৩য় বাংলাদেশ এআই...

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

দেশের সাইবার নিরাপত্তায় বিটিআরসি চেয়ারম্যানের পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ...

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের মিনি কনফারেন্স রুমে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি