বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
32 C
Dhaka

১০ম জাতীয় এসএমই পণ্য মেলায় পদ্মা ব্যাংক

spot_img

টেকভিশন২৪ ডেস্কঃ রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম জাতীয় এসএমই পণ্য মেলায় পদ্মা ব্যাংক এর স্টল নম্বর-২০৭ (হল-ডি) উদ্বোধন করা হয়েছে।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, এসএমই খাতের উন্নয়ন ব্যতীত একটি দেশের সার্বিক উন্নয়ন অসম্ভব। আমাদের দেশের জিডিপির ২৫% অবদান রাখে এসএমই খাত। এছাড়াও দেশের বেসরকারী খাতের দুই তৃতীয়াংশ চাকুরির সুযোগ এই খাত থেকেই হয়। তাই পদ্মা ব্যাংক, এসএমই খাতের উন্নয়নে গ্রাহকদের দ্বারে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, এসএমই পণ্য সেবার মাধ্যমে তৃণমূল পর্যয়ে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া সম্ভব।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভিপি এ্যান্ড হেড অব এসএমই বিজনেস আসাদুজ্জামান খান সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া মেলার স্টল পরিদর্শন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জাবেদ আমিন, চিফ হিউমেন রির্সোস অফিসার ও সিসিও এম আহসান উল্লাহ খান, ইভিপি ও হেড অব অপারেশন সৈয়দ তৌহিদ হোসেন এবং রিটেইল এ্যান্ড এসএমই ব্যাংকিং হেড রকিবুল হাসান চৌধুরী।

আর্থিক অন্তর্ভুক্তির কার্যক্রম বাড়ানো এবং ক্ষুদ্রও মাঝারি উদ্যোক্তাদের ঋণ পণ্য সেবা সম্পর্কে সঠিক ধারণা দিতেই এসএমই মেলায় পসরা সাজিয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড।

সম্পূর্ণ নতুনভাবে বিস্তৃত পরিসরে এসএমই ব্যাংকিং সেবাকে আধুনিকায়ন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। নিয়ে এসেছে বেশ কয়েক ধরনের পণ্য সেবা।

পদ্মা উদ্যোগ লোন: বদলে যাক ব্যবসার ভাগ্য এই স্লোগানে এসএমই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সহজ শর্তে ঋণ সুবিধা। গ্রাহকের ব্যবসা সম্প্রসারণে বাড়তি ওয়ার্কিং ক্যাপিটাল এবং ফিক্সড অ্যাসেট কেনার জন্য পাঁচ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ তিন কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা রয়েছে। দেশজুড়ে পাওয়া যাবে এই ঋণ সুবিধা। ব্যবসা সম্প্রসারণ ব্যায়ের ৭০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ পাওয়া যাবে।

পদ্মা সহজ লোন: সহজ লোন খুব সহজেই হবে- গ্রাহকের ডিপোজিটের উপর সর্বোচ্চ ৪০০% পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে। এছাড়া সহজ এবং দ্রুততম সময়ে লোন প্রসেসিং এর মাধ্যমে, এক থেকে তিন বছর পর্যন্ত মেয়াদকালে পদ্মা সহজ ঋণ পাওয়া যাবে পাঁচ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

মোহাম্মদপুরে ‘টিফিনবক্সের নতুন আউটলেট

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর গুলশানে সাফল্যের পর এবার মোহাম্মদপুরে যাত্রা...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি