মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
29.7 C
Dhaka

সহজ শর্তে অটো লোন দিবে পদ্মা ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: গাড়ির ঋণ পাওয়া এখন সহজ করে দিয়েছে পদ্মা ব্যাংক লিমিটেড। শুধু নতুন কিংবা রিকন্ডিশন্ড গাড়ি নয় পদ্মা ব্যাংক আপনাকে দিচ্ছে ব্যবহৃত পুরনো গাড়ি কেনার ঋণ সুবিধাও। গাড়ির ক্রয় মূল্যের ৫০ শতাংশ অথবা সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। পদ্মা ব্যাংক অটো লোনের মাধ্যমে আপনার স্বপ্নের গাড়ি কিনতে পারবেন সাধ্যের মধ্যে।  

বুধবার ১৭ আগস্ট রাজধানীর গুলশান ক্লাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হয়ে গেলো পদ্মা ব্যাংক অটো লোনের জমকালো উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। আর সভাপতিত্ব করেন পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান অলংকৃত করেন বারভিডার (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশন) সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ ডন।  

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “পদ্মা ব্যাংক সময়ের প্রয়োজনে সব সময় এগিয়ে এসেছে সর্বাধুনিক সেবা ও সুবিধা নিয়ে। গাড়ির লোনের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সবচেয়ে কম সময় ও নির্ঝঞ্ঝাটভাবে আমরা আমাদের গ্রাহকদের সেবা দিয়ে থাকি। আর সবার থেকে আমরা একটু আলাদা কেননা পুরনো ব্যবহৃত গাড়ির ক্ষেত্রেও ঋণ দিচ্ছে পদ্মা।তিনি আরো বলেন, গ্রাহকদের অনুরোধ করব পদ্মা ব্যাংকে আসুন, আমাদের সেবা সম্পর্কে জানুন এবং  বিভিন্ন সেবা নিয়ে পাশে থাকুন।“

বারভিডার সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ ডন বলেন, “পদ্মা ব্যাংকের তারুণ্য নির্ভর পরিচালনা পর্ষদের পাশাপাশি একদল মেধাবী কর্মী বাহিনীকে আমি ধন্যবাদ জানাই এমন ব্যতিক্রমী একটি লোন পরিসেবা চালু করার জন্য। তাদের নিরলস পরিশ্রমে অনেক মধ্যবিত্ত পরিবার তাদের গাড়ি কেনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে। তিনি আরো বলেন, বারভিডার এবং পদ্মা ব্যাংকের সম্পর্ক কিভাবে আরো বেশি ফলপ্রসূ করা যায় আগামীতে তা নিয়ে আমরা কাজ করব।

পদ্মা ব্যাংক অটো লোনে আরো বিশেষ যে সুবিধা থাকছে তা হলো, প্রতিযোগিতামূলক এবং সাশ্রয়ী মূল্যের সুদের হার, দ্রুততম সম্ভাব্য তহবিল, সরল ডকুমেন্টেশন, এবং একাধিক তালিকাভুক্ত অটো ডিলার থেকে আপনার স্বপ্নের গাড়ি বেছে নেয়ার সুযোগ।

আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  পদ্মা ব্যাংকের দুই উপ–ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও জাবেদ আমিন, সিনিয়র ম্যানেজমেন্ট টিম, রিটেইল এন্ড এসএমই হেড রকিবুল হাসান চৌধুরী, ঢাকার এগারটি শাখার ব্যবস্থাপক ও বরভিডার সদস্যরা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের:  আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’...

সর্বশেষ

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

বিডিনগের ২২তম সম্মেলন কক্সবাজারে, নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

মার্সেল পণ‌্য কিনলে ঘরভর্তি পণ্য ফ্রি, বিদেশ ভ্রমণসহ নানা অফার

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের পণ্য ক্রয়ে...

ইতিহাস গড়ে প্রথম টাচস্ক্রিন ম্যাকবুক আনল অ্যাপল

টেকভিশন২৪ ডেস্ক: একসময় ল্যাপটপে স্পর্শসংবেদনশীল বা টাচস্ক্রিন প্রযুক্তির ধারণাকে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি