মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
28 C
Dhaka

শিক্ষা প্রতিষ্ঠানের ফি দেওয়া ও ইন্সট্যান্ট ক্যাশব্যাক

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফি পরিশোধের ঝামেলা দূর করার পাশাপাশি তাদের একটু বেশি লাভ দিতে ‘নগদ’ নিয়ে এসেছে দারুণ এক ক্যাশব্যাক অফার। এখন থেকে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ‘নগদ’-এর মাধ্যমে ফি পরিশোধ করলে শিক্ষার্থীরা প্রতিমাসে পাবেন ৫ শতাংশ বা ৫০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

১ ফেব্রুয়ারি ২০২২ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ৩০ এপ্রিল ২০২২ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে একটি ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে একজন শিক্ষার্থী প্রথম বিলটি পরিশোধের সময় এই ৫ শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল এই তিন মাস মিলে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ পাবেন।

‘নগদ’ সবসময় গ্রাহকের লেনদেন সহজ ও সাশ্রয়ী করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই প্রতিনিয়ত ‘নগদ’-এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন মার্চেন্ট। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ‘নগদ’ এর মাধ্যমে তাদের শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করছে তারমধ্যে উল্ল্যেখযোগ্য;  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, অ্যাকাডেমিয়া, ড্যাফোডিল  ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম কলেজ, সরকারি মুজিব কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, ঈশ্বরদী মহিলা কলেজ, সৈয়দপুর সরকারি কলেজ, ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইস্টার্ন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ এমন ১০০টির মতো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিমাসে পাবেন ৫ শতাংশ বা ৫০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক।

শিক্ষার্থীরা ‘নগদ’ অ্যাপ, ইউএসএসডি (*167#) অথবা শিক্ষা প্রতিষ্ঠানের মার্চেন্ট কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। এ ছাড়া যেসকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখানেও সরাসরি ‘নগদ’ সিলেক্ট করে ফি পরিশোধ করতে পারবেন তারা। ক্যাশব্যাকের এই অফারটি পেতে চাইলে শিক্ষার্থীদের ‘নগদ’ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে।

‘নগদ’-এর এই সেবার ফলে এখন সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ শিক্ষার্থী ঘরে বসেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ করতে পারবেন, যা এই করোনা মহামারির সময় তাদের সুরক্ষিত রাখবে। পাশাপাশি বাঁচাবে মূল্যবান সময় ও অর্থ। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বেতন আদায়ের প্রক্রিয়াকে আরো সহজ এবং সাশ্রয়ী করে তুলবে।

শিক্ষা প্রতিষ্ঠানের ফি আদায়ের বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ-এর মাধ্যমে আমরা সবসময় মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী সেবা দেওয়ার চেষ্টা করে থাকি। সব শ্রেণি ও বয়সী মানুষের জন্য নগদ প্রতিনিয়ত নতুন নতুন সেবা নিয়ে আসছে। এবার শিক্ষা প্রতিষ্ঠানের ফি কালেক্ট করার পাশাপাশি শিক্ষার্থীদের ইন্সট্যান্ট ক্যাশব্যাক প্রদান তারই একটি উদাহরণ।

আর পডুন- উইন্ডোজ ১১ বনাম উইন্ডোজ ১০: প্রতিটি পার্থক্য সম্পর্কে জানুন

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি