শনিবার, নভেম্বর ২১, ২০২৬
25 C
Dhaka

শুয়ে থাকার চাকরি দিচ্ছে নাসা, বেতন ১৯ লাখ টাকা!

টেকভিশন২৪ ডেস্কঃ ঘুমানোর চাকরি দিচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আবেদনকারীদের মধ্য থেকে মোট ২৪ জনকে চাকরি দেওয়া হবে। তাদের কাজ হবে নাসার গবেষণার অংশ হিসেবে ৬০ দিন গবেষণাগারের বিছানায় শুয়ে টিভি দেখা। এজন্য তাদের প্রত্যেককে বেতন হিসেবে দেওয়া হবে ১৮ হাজার ৫০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকা।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা), ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জার্মান এরোস্পেস সেন্টারে যৌথভাবে ‘আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বেড রেস্ট স্টাডি’ নামক একটি প্রজেক্ট চালু করতে যাচ্ছে। এই গবেষণার অংশ হতে আগ্রহী স্বেচ্ছাসেবক ব্যক্তিদের কৃত্রিম মধ্যাকর্ষণে প্রায় দুই মাস বিছানায় শুয়ে কাটাতে হবে।

এই গবেষণার মূল উদ্দেশ্য হলো, বিশেষভাবে নির্মিত কৃত্রিম মধ্যাকর্ষণ পরিবেশে দীর্ঘ সময় থাকার ফলে মানবদেহে কীরূপ প্রভাব পড়তে পারে এবং সেই সকল প্রভাবের প্রত্যক্ষ ও দীর্ঘমেয়াদে পরিণতি কী হতে পারে সেই সম্পর্কিত তথ্য সংগ্রহ করা।

নাসা প্রথমবারের মতো এ ধরনের গবেষণা পরিচালনা করতে চলেছে। আর এই গবেষণা অংশ হিসাবে ২৪ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে ১২ জন পুরুষ এবং ১২ জন মহিলা স্বেচ্ছাসেবকের খোঁজ করা হচ্ছে। এই চাকরির আবেদন করতে হলে জার্মান ভাষা জানা থাকতে হবে।

গবেষণা চলাকালীন সময় ২ মাস বিছানায় শুয়েই খাওয়া-দাওয়া এবং সমস্ত প্রয়োজনীয় দৈনন্দিন কাজ করতে হবে। কোনো ধরনের নড়াচড়া করা চলবে না।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

সর্বশেষ

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

এআইইউবিতে ২০২৬ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নয়টি শহরে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ...

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

টেকভিশন২৪ ডেস্ক: আইটি খাতে দক্ষ কর্মীর ঘাটতি পূরণে রাজধানীর...

ওয়াই-ফাই ৮ এবং ওমাডা এক্সপার্ট প্রোগ্রাম উন্মোচন করল টিপি-লিংক ও এক্সেল টেকনোলজিস

টেকভিশন২৪ প্রতিবেদক: নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি সল্যুশনের বৈশ্বিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি