রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

৫০ বছর পর আজ চাঁদে যাচ্ছে মানুষ

টেকভিশন২৪ ডেস্ক: ১৯৭২ সালের পর প্রথমবারের মতো নাসা আবারও মানুষ পাঠাতে যাচ্ছে চাঁদে। ‘আর্টেমিস-২’ মিশনের মাধ্যমে আজ, বৃহস্পতিবার (২ এপ্রিল) চারজন নভোচারী চাঁদে যাত্রা করবেন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ৫০ বছরেরও বেশি সময় পর এই মানববাহী চাঁদ অভিযান শুরু হতে যাচ্ছে।

এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করতে ফ্লোরিডার স্পেস কোস্টে ইতিমধ্যে লাখ লাখ দর্শনার্থী জড়ো হয়েছেন। কেপ ক্যানাভেরাল, কোকো বীচ ও টাইটাসভিলের রাস্তায় দীর্ঘ গাড়ির সারি, হোটেল ভর্তি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ছুটে এসেছেন মানুষ। রেস্তোরাঁগুলোতে ভিড় বাড়তি।

স্থানীয় পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ফ্লোরিডায় ১০০টির বেশি রকেট উৎক্ষেপণ হবে, কিন্তু আর্টেমিস সবার চেয়ে বিশেষ। টাইটাসভিলের স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই অভিযান স্থানীয় অর্থনীতির জন্য বড় সুযোগ তৈরি করেছে।

‘আর্টেমিস-২’ অভিযানে অংশ নিচ্ছেন নাসার নভোচারী রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কখ ও কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন। তারা চাঁদে নামবেন না, বরং চাঁদের চারপাশে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরবেন। এই অভিযানের সাফল্যের ওপর নির্ভর করছে ‘আর্টেমিস-৩’ অভিযান, যেখানে নভোচারীরা চাঁদের মাটি স্পর্শ করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি