শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
32 C
Dhaka

নতুন গেমিং ল্যাপটপ আসছে

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: গত ৮ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয়েছে কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে আসুস রিপাবলিক অব গেমারস (আরওজি) এই বছর বাজারে নতুন গেমিং ল্যাপটপ আনার ঘোষণা দেয়। জেফাইরাস, স্কার এবং স্ট্রিক্স- এ তিনটি সিরিজে আসছে আসুসের গেমিং ল্যাপটপগুলো।

পোর্টেবল গেমিংকে নতুন লেভেলে নিয়ে এসেছে আরওজি। জেফাইরাস সিরিজের জি১৪ এবং জি১৬ আপগ্রেডে একইসঙ্গে আছে প্রযুক্তি, পারফরম্যান্স এবং ডিজাইন। প্রসেসর হিসেবে জি১৪ ল্যাপটপে রয়েছে এমডি রাইজেন৯ এবং জি১৬-এ রয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৮৫এইচ পর্যন্ত।

দুটি ল্যাপটপেই রয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স জিপিইউ। ল্যাপটপগুলো পাওয়া যাবে একলিপ্স গ্রে এবং প্লাটিনাম হোয়াইট কালারে। এতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম প্রলেপ। তাই এটি যেমন হালকা তেমনি টেকসই। জি১৪ মাত্র ১.৫ সেমি পাতলা এবং ওজনে ১.৫ কেজি। অন্যদিকে জি১৬ ল্যাপটপটি পাতলায় ১.৪৯ সেমি আর ওজনে ১.৮৫ কেজি। প্রথমবারের মতো এই ল্যাপটপগুলোয় আরওজি নেবুলা ডিসপ্লে ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে। জি১৪ এর ডিসপ্লে রেজল্যুশন ৩কে আর রিফ্রেশ রেট ১২০ হার্জ প্যানেল। জি১৬ এর ডিসপ্লে রেজল্যুশন ২.৫কে আর রিফ্রেশ রেট ২৪০ হার্জ।

পাওয়ারফুল গেমিং এক্সপেরিএন্সের জন্য খ্যাত আরওজি স্ট্রিক্স স্কার সিরিজ। এই বছর আসছে এই সিরিজের ১৬ এবং স্কার ১৮ ল্যাপটপ। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৯০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। এর থার্মাল ডিজাইনে সিপিইউ আর জিপিইউতে রয়েছে কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল, এবং ট্রাই-ফ্যান প্রযুক্তি।

ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮ ইঞ্চির মিনি এলইডি যা মূলত আরওজি নেবুলা এইচডিআর ডিসপ্লে। এর রেজল্যুশন ২৫৬০x১৬০০ আর ২৪০ হার্জ রিফ্রেশ রেট। ল্যাপটপগুলোয় ব্যবহার করা হয়েছে কোয়াড-স্পিকার ডলবি অ্যাটমস অডিও ফিচার। ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিংসহ ৯০ ওয়াট ব্যাটারির সুবিধা পাওয়া যাবে এতে। এছাড়া এ সিরিজের ফিচারে আরও আছে গেমার-ফ্রেন্ডলি কিবোর্ড, থান্ডারবোল্ট টিএম ৪, ২.৫ জিবিপিএস (গিগাবিট প্রতি সেকেন্ড) ল্যান, ওয়াইফাই ৬ই।

আরওজি স্ট্রিক্স জি১৬ এবং জি১৮ ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই ৯ প্রসেসর ১৪৯০০এইচএক্স এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৮০ পর্যন্ত ল্যাপটপ জিপিইউ। স্ট্রিক্স জি সিরিজটির ডিসপ্লে ১৬ ইঞ্চি এবং ১৮ ইঞ্চি যার রেজল্যুশন ২৫৬০x১৬০০, রিফ্রেশ রেট ২৪০ হার্জ। ডলবি ভিশন এইচডিআর সঙ্গে এর আরওজি নেবুলা ডিসপ্লে থাকায় এর ভিজ্যুয়াল দারুণ।

ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তির কারণে এর অডিওভিজ্যুয়াল পারফরম্যান্সও ব্যতিক্রমী। গেমার-ফ্রেন্ডলি ফিচারের মধ্যে রয়েছে প্রশস্ত টাচপ্যাড, অ্যারো-কি, থান্ডারবোল্ট ৪ এর সমর্থন, আরজিবি কীবোর্ড, ১ জিবিপিএস ল্যান, ওয়াইফাই ৬ই এবং ৭২০পি এইচডি ক্যামেরা। এই সিরিজে ৯০ ওয়াট-আওয়ার ব্যাটারি এবং ১০০ ওয়াট ইউএসবি-সি চার্জিং ক্ষমতা থাকায় এতে গেম খেলা যাবে অনায়াসে। আরওজি স্ল্যাশ ডিজাইনে ভোল্ট গ্রিন আর ইকলিপ্স গ্রে ভার্সনে পাওয়া যাবে এই সিরিজের ল্যাপটপগুলো।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি