মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
30 C
Dhaka

গ্রাহকের জন্য সুলভে মোবাইল হ্যান্ডসেট নিশ্চিত করতে হবেঃ বিটিআরসি চেয়ারম্যান

বিটিআরসির উদ্যোগে “VoLTE সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন” বিষয়ক কর্মশাালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : দেশের মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় মোবাইল ফোনসেটের মূল্য নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মহিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি’র প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “VoLTE সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিটিআরসি চেয়ারম্যান আরো বলেন, আমরা গ্রাহকের জন্য ৪জি প্রযুক্তিকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা উন্নত বিশ্বের দিকে এগুতে চাই, তাঁদের সাথে সমানতালে তাল মিলিয়ে চলতে চাই- এ বিষয়টি বিবেচনায় রেখে কর্মশালায় সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি। নিজস্ব প্রয়োজনীয়তার উর্ধ্বে থেকে দেশের জনগণের কল্যানে কাজ করার জন্য মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরসহ খাত সংশ্লিষ্ট সকলকে তিনি নির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্যে স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেঃ জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল বলেন, ২০১৭ সালে বিটিআরসির তত্ত্বাবধানে দেশে মোবাইল ইন্ডাস্ট্রির যাত্রা শুরু হয়। বর্তমানে দেশে ১৭টি প্রতিষ্ঠান মোবাইল হ্যান্ডসেট প্রস্তুত করছে। যার মাধ্যমে দেশের চাহিদার শতকরা ৯৯ ভাগ হ্যান্ডসেট দেশীয় উৎপাদন থেকেই পাওয়া যাচ্ছে। এর প্রেক্ষিতে এ শিল্পে দেশীয় বিনিয়োগসহ সরাসরি বিদেশী বিনিয়োগও হয়েছে। তিনি আরো বলেন, বিটিআরসির যে স্পেকট্রাম রোডম্যাপ রয়েছে তার একটি প্রধান অনুষঙ্গ হলো, ২০২৯-২০৩০ সালের মধ্যে দেশ থেকে ২জি নেটওয়ার্ক/প্রযুক্তি যাতে পুরোপুরি বন্ধ যাতে করা যায়। তাহলে এখন থেকে ক্রমান্বয়ে বাজার হতে ২জি ডিভাইস/হ্যান্ডসেটগুলো ধীরে ধীরে ৪জি সক্ষম স্মার্ট/ফিচার ফোন দ্বারা প্রতিস্থাপন করতে হবে। প্রতিস্থাপনের বিষয়টি বিবেচনায় বস্তুত এই কর্মশালার আয়োজন।

পরবর্তীতে VoLTE এর গুরুত্ব ও সুযোগ, কারিগরী পদ্ধতি ও কার্যনীতি এবং কৌশল বাস্তবায়নের বিষয়ে বিশদ উপস্থাপনা করেন কমিশনের স্পেকট্রাম বিভাগের পরিচালক লেঃ কর্ণেল আউয়াল উদ্দীন আহমেদ।

কর্মশালায় আগত সংশ্লিষ্ট কর্মকর্তা/বিশেষজ্ঞগণ চারটি গ্রুপে (ক) নেটওয়ার্ক মূল্যায়ন (খ) উৎপাদক (গ) মান নিয়ন্ত্রণ ও (ঘ) VoLTE সেবা ইত্যাদিতে বিভক্ত হয়ে আলোচনা, কর্মপদ্ধতি বিশ্লেষণ ও ফলাফল নির্ধারণে অংশগ্রহণ করেন। যেখানে, বর্তমান নেটওয়ার্ক পরিকাঠামো মূল্যায়ন, VoLTE প্রস্তুতি মূল্যায়ন ও VoLTE-এর জন্য নেটওয়ার্ক KPIs সংজ্ঞায়িত করা, VoLTE ডিভাইসের জন্য প্রযুক্তিগত বিবেচনা, সহযোগিতা এবং অংশীদারিত্ব, গুণগতমান নিশ্চিতকরণ ব্যবস্থা, ডিভাইস সার্টিফিকেশন মান, নেটওয়ার্ক-ডিভাইস ইন্টিগ্রেশন টেস্টিং, VoLTE পরিষেবার ট্যারিফ এবং সচেতনতা, VoLTE সামর্থ্য এবং গ্রাহক অভিজ্ঞতা বিষয়ে বিশদ আলোচনা ও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ VoLTE অভিযোজনে সকল অপারেটরের সমান প্রস্তুতির বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া, অদ্যাবধি যে সকল অপারেটর থ্রিজি সানসেট (উপযোগী নেটওয়ার্ক বন্ধকরণ) করেনি, তারা শীঘ্রই তা করে নিবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কর্মশালার বিষয়টিকে প্রাধান্য দিয়ে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় যে কোনো ধরণের রেগুলেটরি সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

ইন্ডাস্ট্রি-একাডেমীয়া, সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তি যেন সঠিক সময়ে গ্রাহকের নিকট পৌঁছায়- এ বিষয়ে কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী গুরুত্বারোপ করেন।

এসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (AMTOB) মহাসচিব লেঃ কর্নেল (অবঃ) মোহাম্মদ জুলফিকার তাঁর বক্তব্যে বলেন, VoLTE হচ্ছে প্রযুক্তি প্রয়োজনীয়তা এবং প্রযুক্তির এ পরিবর্তনের সাথে অভিযোজন ঘটাতে মোবাইল অপারেটরসমূহ পুরোপুরি প্রস্তুত। যেহেতু নেটওয়ার্ক এবং ডিভাইস পরিপূরক তাই উভয়কে উন্নত করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (MIOB) এর মহাসচিব জনাব জাকারিয়া শাহীদ VoLTE সক্ষম মোবাইল হ্যান্ডসেট এবং নেটওয়ার্ক অপটিমাইজেশন বিষয়ে বিশেষভাবে মোবাইল অপারেটরদের সহযোগিতা কামনা করেন। মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ যতটুকু সম্ভব গ্রাহকের জন্য সুলভে মোবাইল ফোন উৎপাদন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভয়েস ওভার লং টার্ম ইভ্যালুয়েশন (VoLTE) হচ্ছে মোবাইল ফোনে ভয়েস কমিউনিকেশনের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি। এর মাধ্যমে গ্রাহক 2G বা 3G নেটওয়ার্ক ব্যবহার না করে সরাসরি 4G নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। VoLTE এর সুবিধাগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস কোয়ালিটি, দ্রুত কল কানেক্ট করার ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বিটিআরসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধিবৃন্দ, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা/সংযোজনকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এবং টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাতা প্রতিষ্ঠানসমূহ এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

সর্বশেষ

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি